ডিজিটাল পেমেন্ট, আয়কর ব্যবস্থা এবং একাধিক শিল্পক্ষেত্রের কর কাঠামোয় পরিবর্তনের লক্ষ্য নিয়ে নতুন বিল পেশ করল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন Taxation and Other Laws (Amendment) Bill, 2026 পেশ করেছেন। এই বিলের মাধ্যমে পেমেন্ট সিস্টেম, আয়কর আইন এবং বিভিন্ন ক্ষেত্রের কর সংক্রান্ত নিয়মে একাধিক সংশোধনের প্রস্তাব আনা হয়েছে।
2
12
সবচেয়ে বেশি নজর কেড়েছে UPI লেনদেন সংক্রান্ত প্রস্তাব। নতুন বিলে UPI লেনদেনের ক্ষেত্রে ফের MDR চালুর পথ তৈরি করা হয়েছে। বর্তমানে UPI পেমেন্টে কোনও MDR নেওয়া হয় না। এর জন্য Payment and Settlement Systems Act-এর Section 10A-তে থাকা শূন্য MDR সংক্রান্ত বিধান পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।
3
12
সরকারের বক্তব্য, UPI ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং ডিজিটাল পেমেন্টের পরবর্তী পর্যায়ের বৃদ্ধির জন্য এই পরিবর্তন প্রয়োজন। তবে এই পরিবর্তনের ফলে ভবিষ্যতে ব্যবসায়ী বা মার্চেন্টদের জন্য UPI ব্যবহারের খরচ বাড়বে কি না, তা নির্ভর করবে সরকারের পরবর্তী বিজ্ঞপ্তির ওপর।
4
12
নতুন বিলের মাধ্যমে বিদেশি বিনিয়োগ, ইলেকট্রনিক্স উৎপাদন, ফান্ড ম্যানেজমেন্ট, ডেটা সেন্টার এবং হীরার ব্যবসার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও কর সংক্রান্ত একাধিক সুবিধার প্রস্তাব করা হয়েছে।
5
12
বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা Foreign Institutional Investors (FIIs)-দের সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ উৎসাহিত করতে কর ছাড়ের প্রস্তাব রাখা হয়েছে। Government Securities বিনিয়োগ থেকে পাওয়া সুদ এবং মূলধনী লাভের ওপর কর সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে।
6
12
ইলেকট্রনিক্স উৎপাদন ক্ষেত্রকে উৎসাহ দিতে চুক্তিভিত্তিক উৎপাদন বা contract manufacturing-এর জন্য কর ছাড়ের সময়সীমা FY41 পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
7
12
মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, সার্ভার, ওয়্যারেবল ডিভাইস এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশকে “Specified Electronic Goods” হিসেবে চিহ্নিত করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি বিদেশি সংস্থাগুলি যদি কাস্টমস বন্ডেড ওয়্যারহাউসে ইলেকট্রনিক যন্ত্রাংশ সংরক্ষণ করে, তাদের জন্যও কর সুবিধার প্রস্তাব করা হয়েছে।
8
12
ডিজিটাল পরিকাঠামো উন্নয়নে ভারতীয় সংস্থাগুলির পরিচালিত লিজ নেওয়া ডেটা সেন্টারের ক্ষেত্রে কর নিয়ম কিছুটা সহজ করার প্রস্তাবও আনা হয়েছে।
9
12
হীরা শিল্পের জন্যও নতুন সুবিধার প্রস্তাব রয়েছে। বিদেশি খনি সংস্থা, সাইটহোল্ডার, ব্রোকার এবং নিলাম সংস্থার মাধ্যমে রাফ ডায়মন্ড বিক্রির ক্ষেত্রে কর ছাড় ৩১ মার্চ ২০৪১ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
10
12
কর্পোরেট করের ক্ষেত্রেও পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে। নতুন কর ব্যবস্থা বেছে নেওয়া Special Purpose Vehicles-এর জন্য সারচার্জ ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তবে অন্যান্য দেশীয় সংস্থার ক্ষেত্রে সারচার্জ ১০ শতাংশই রাখা হয়েছে।
11
12
এদিকে চলতি বর্ষাকালীন অধিবেশনে লোকসভায় এখনও পর্যন্ত পাঁচটি বিল পাস হয়েছে। এর মধ্যে Public Examinations (Prevention of Unfair Means) Amendment Bill, 2026 এবং Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026 দুই কক্ষেই অনুমোদন পেয়েছে।
12
12
এছাড়া Births and Deaths Amendment Bill, 2026, Appropriation (No.3) Bill, 2026 এবং Supreme Court Judges (Number of Judges) Amendment Bill, 2026 রাজ্যসভায় আলোচনার অপেক্ষায় রয়েছে।