বিশ্বকাপের আগে ওয়ার্ম আপ ম্যাচে ভারত ৩০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
2
7
প্রস্তুতি ম্যাচেই মিলল বিশ্বকাপে ভারতে প্রথম একাদশের ইঙ্গিত। যা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে উইকেটের পিছনে হয়ত দেখা যাবে ঈশান কিষানকে।
3
7
প্রোটিয়াদের বিরুদ্ধে ওপেন করেছেন অভিষেক ও ঈশান। তিনে তিলক। বিধ্বংসী ব্যাটিং করেছেন। চারে ছিলেন অধিনায়ক সূর্য। মনে করা হচ্ছে বিশ্বকাপে এরাই প্রথম চার ব্যাটার।
4
7
এরপর পরিস্থিতি অনুযায়ী আসবেন হার্দিক, রিঙ্কু, শিবম, অক্ষর। অন্তত ওয়ার্ম আপ ম্যাচ দেখে যা ইঙ্গিত মিলেছে।
5
7
ওয়ার্ম আপ ম্যাচে বুমরা না খেললেও প্রথম একাদশে তিনি অটোমেটিক চয়েস। সঙ্গে থাকবেন অর্শদীপ। ব্যাটের হাত ভাল থাকায় হর্ষিতও খেলতে পারেন। তবে দলে স্পিনার হিসেবে বরুণের সঙ্গে অক্ষরের পাল্লা ভারী।
6
7
অক্ষর দলের সহ অধিনায়ক। ব্যাটের হাতও ভাল। কুলদীপ ছন্দে নেই। ওয়ার্ম আপ ম্যাচেই তা দেখা গেছে।
7
7
ওয়ার্ম আপ ম্যাচেই স্পষ্ট, ভারত ব্যাটিং শক্তিশালী করেই নামবে। আট তো বটেই। নয় নম্বর ব্যাটারও যাতে রান করতে পারেন সেদিকে নজর গম্ভীরের। আর এজন্যই অর্শদীপের চেয়ে হর্ষিতের পাল্লা ভারী।