দীর্ঘ নাটকের অবসান। অবশেষে টি–২০ বিশ্বকাপে ভারত ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান।
2
6
খেলা হবে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয়। দুই দল এখনও অবধি টি–২০ আন্তর্জাতিকে মুখোমুখি হয়েছে ১৬ বার। ভারত জিতেছে ১২ বার। পাকিস্তানের জয় তিন বার। একটি ম্যাচ টাই। যদিও বোল আউটে ওই ম্যাচ জিতেছিল ভারত।
3
6
টি–২০ বিশ্বকাপে ভারত–পাক মুখোমুখি হয়েছে আট বার। ভারত জিতেছে ছয় ম্যাচ। পাকিস্তান একটি। একটি ম্যাচ টাই হয়েছে।
4
6
দুই দল বিশ্বকাপে প্রথম মুখোমুখি হয়েছিল ২০০৭ সালের ১৪ সেপ্টেম্বর। ডারবানের সেই ম্যাচ টাই হয়েছিল। যদিও বোল আউটে ওই ম্যাচ জিতেছিল ভারত।
5
6
দুই দল শেষবার মুখোমুখি হয়েছে বিশ্বকাপে ২০২৪ সালের ৯ জুন। সেবারও জিতেছিল ভারত।
6
6
আর শেষ দুই দলের সাক্ষাৎ এশিয়া কাপে। সেখানে তিন বারই ভারত হারিয়েছিল পাকিস্তানকে।