জ্যোতিষশাস্ত্রে সমস্ত গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে৷ প্রতিটি গ্রহের স্থান পরিবর্তনে ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব পড়ে৷
2
12
বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্রকে ধন এবং বৈভবের দাতা মনে করা হয়। কুণ্ডলীতে শুক্রের অবস্থান শক্তিশালী হলে জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে।
3
12
শুত্রের অবস্থান পরিবর্তন বিভিন্ন রাশির জীবনে বড় বদল আনতে পারে।
4
12
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্র ২০২৬ সালের আগামী ৬ এপ্রিল ভরণী নক্ষত্রে প্রবেশ করবে এবং ১৬ এপ্রিল পর্যন্ত সেখানেই অবস্থান করবে। এই সময়টিকে অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে, বিশেষ করে কয়েকটি রাশির জন্য।
5
12
বিশেষজ্ঞদের মতে, শুক্রের এই গোচরের ফলে অর্থ, প্রেম ও পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
6
12
চারটি রাশির ওপর শুক্রের নক্ষত্র পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়ব। তালিকায় আপনি আছেন? জেনে নিন-
7
12
বৃষঃ চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায় উন্নতি হবে এবং পুরনো সমস্যা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে শান্তি ফিরবে, সম্পর্কও মজবুত হবে।
8
12
মিথুনঃ কেরিয়ারে নতুন সুযোগ আসতে পারে। বেতন বৃদ্ধি বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী মানুষের সাহায্য পেতে পারেন। সম্পর্কের দিকেও উন্নতি দেখা যাবে।
9
12
সিংহ: এই সময় আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসা বা চাকরিতে লাভ হতে পারে। আয় বাড়ার পাশাপাশি জীবনযাত্রার মানও উন্নত হবে। ব্যক্তিত্বের উন্নতি এবং সামাজিক সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে।
10
12
তুলা: কর্মজীবনে উন্নতি হবে। মানসিক চাপ কমবে এবং সম্পর্কের সমস্যা মিটে যেতে পারে। প্রেমের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং জীবন আরও সুখকর হবে।
11
12
জ্যোতিষীরা বলছেন, এই সময় অনেকের জীবনে অর্থনৈতিক উন্নতি, প্রেমের সম্পর্কে স্থিরতা এবং মানসিক শান্তি আসতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন সমস্যায় ছিলেন, তাদের জন্য এটি স্বস্তির সময় হতে পারে।
12
12
তবে মনে রাখতে হবে, এসবই জ্যোতিষ নির্ভর পূর্বাভাস। বাস্তবে ফল পেতে হলে পরিশ্রম ও সঠিক সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ।