আগামী ২২ জুন অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে শুক্র। ৩ জুলাই পর্যন্ত এখানেই অবস্থান করবে। শুক্রের এই সরণের কারণে বিপদে পড়বে একাধিক রাশির জাতকেরা। কাদের আগামী কয়েকদিন বেশ সতর্ক থাকতে হবে? ছবি- সংগৃহীত
2
9
মেষ: এই সময়টা বেজায় চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যাবে। অকারণ খরচ হবে। হঠাৎ আসা কোনও বিপদে খরচ বাড়বে। বাজেট সম্পূর্ণ ঘেঁটে ঘ হতে পারে। ছবি- সংগৃহীত
3
9
কাজের জায়গায় সহকর্মীদের সঙ্গে মতভেদ হতে পারে। এছাড়া রাস্তাঘাটে চলাচলের সময় সতর্ক থাকা আবশ্যক। কোনও বড় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।ছবি- সংগৃহীত
4
9
মিথুন: কথার উপর নিয়ন্ত্রণ রাখুন। মুখ ফসকে বা রাগের মাথায় উল্টোপাল্টা বললে তার বড় মাশুল আপনাকেই গুনতে হবে। ছবি- সংগৃহীত
5
9
লেনদেনের সময় অসতর্ক হলেই ক্ষতির আশঙ্কা। মানসিক চাপ বাড়বে। কাজের জায়গায় হঠাৎ টেনশন বাড়তে পারে। বাজেট বানিয়ে চলুন, অযথা খরচ থেকে দূরে থাকুন। ছবি- সংগৃহীত
6
9
সিংহ: শুক্রের এই গোচর সিংহ রাশির জাতকদের জন্য আর্থিক ভাবে চ্যালেঞ্জিং হতে চলেছে। টাকা পয়সা নিয়ে টানাটানি পড়তে পারে। আয়ের থেকে ব্যয় বেশি হবে। ছবি- সংগৃহীত
7
9
স্বাস্থ্য বিগড়াতে পারে। তাই সামান্য কোনও উপসর্গ দেখলে সেটা ফেলে রাখবেন না। বিশেষ করে চোখ সংক্রান্ত কোনও সমস্যা। অফিস পলিটিক্স থেকে সতর্ক থাকুন। ছবি- সংগৃহীত
8
9
কন্যা: পরিশ্রম করলেও কাঙ্ক্ষিত ফল পাবেন না। মানসিক চাপ, হয়রানি দুই বৃদ্ধি পাবে। কাজে বারবার বাঁধা পাবেন। ছবি- সংগৃহীত
9
9
ব্যবসায়িক দিক থেকে সময়টা মোটেই ভাল নয়। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার বিবেচনা করুন। পরিবারের কোনও সদস্যের সঙ্গে মতভেদ হতে পারে।ছবি- সংগৃহীত