কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বছরের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক ঘোষণা হল ডিয়ারনেস অ্যালাউন্স এবং ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি। মূল্যবৃদ্ধির প্রভাব থেকে কর্মচারী ও অবসরপ্রাপ্তদের আর্থিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই এই ভাতা দেওয়া হয়।
2
10
সাধারণত বছরে দু'বার—জানুয়ারি ও জুলাই থেকে কার্যকর হওয়া DA সংশোধনের ঘোষণা যথাক্রমে মার্চ ও অক্টোবর মাসে করা হয়।
3
10
চলতি বছরে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই প্রথম দফায় DA ৫৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করেছে, যা ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষেরও বেশি পেনশনভোগী, যার মধ্যে প্রতিরক্ষা কর্মীরাও রয়েছেন, উপকৃত হয়েছেন।
4
10
এখন স্বাভাবিকভাবেই সকলের নজর বছরের দ্বিতীয় DA বৃদ্ধির দিকে। যদিও এখনও কেন্দ্রের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের তথ্যের ভিত্তিতে আগামী কয়েক মাসের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আশা করছেন কর্মচারীরা।
5
10
এদিকে একাধিক রাজ্য সরকার ইতিমধ্যেই নিজেদের কর্মচারীদের জন্য DA ও DR বৃদ্ধির ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি ২০ শতাংশ DA ও DR বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, যা অক্টোবর মাস থেকে কার্যকর হবে। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের DA বেড়ে ৩৮ শতাংশ হয়েছে।
6
10
অন্যদিকে অসম, অরুণাচল প্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা, উত্তরপ্রদেশ এবং বিহারও চলতি বছরে DA বৃদ্ধির ঘোষণা করেছে। বেশিরভাগ রাজ্যই ৫৮ শতাংশ থেকে ৬০ শতাংশে DA বাড়িয়েছে। বিহারে অবশ্য বিভিন্ন বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদের জন্য আলাদা হারে DA বৃদ্ধি করা হয়েছে। মহারাষ্ট্র সরকার আবার DA বকেয়া মেটানোর জন্য প্রায় ৮০০ কোটি বরাদ্দ করেছে।
7
10
ভারতীয় ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন সম্প্রতি মে, জুন এবং জুলাই ২০২৬-র জন্য ব্যাঙ্ক কর্মীদের DA সংশোধন করেছে। পাশাপাশি ভারতীয় রেলওয়ের কর্মীদের জন্যও ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।
8
10
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA নির্ধারণ করা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের গত ১২ মাসের গড় সূচকের ভিত্তিতে। সপ্তম বেতন কমিশনের নির্ধারিত সূত্র অনুযায়ী এই হিসাব করা হয়।
9
10
DA শুধুমাত্র মাসিক বেতন বাড়ায় না, এর প্রভাব পড়ে অন্যান্য আর্থিক সুবিধার উপরও। কারণ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পেনশন, বিভিন্ন ভাতা এবং অবসরকালীন সুবিধার হিসাবও মূল বেতন ও সংশ্লিষ্ট উপাদানের উপর নির্ভর করে।
10
10
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে DA মার্জার বা মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে একীভূত করার দাবিও জোরালো হয়েছে। যদিও এবিষয়ে এখনও সরকার কোনও সিদ্ধান্ত জানায়নি, তবে বছরের দ্বিতীয় DA বৃদ্ধির ঘোষণা কবে হবে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগী।