ঋষি কাপুরের চলে যাওয়ার ৬ বছর! পর্দায় এই ৫০ সুন্দরীর সঙ্গে রোম্যান্স করেছিলেন প্রয়াত অভিনেতা
নিজস্ব সংবাদদাতা
৩০ এপ্রিল ২০২৬ ১৫ : ৪৫
শেয়ার করুন
1
7
২০২০ সালের ৩০ এপ্রিল না ফেরার দেশে পাড়ি দেন ঋষি কাপুর। তাঁর চলে যাওয়ার ৬ বছর আজ। অভিনেতার মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা যাক অনস্ক্রিন তিনি কোন অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেছিলেন। ছবি- সংগৃহীত
2
7
ডিম্পল কাপাডিয়ার সঙ্গে 'ববি', 'সাগর', 'পেয়ার ম্যায় টুইস্ট', 'পাটিয়ালা হাউজ' ছবিগুলোতে কাজ করেছিলেন ঋষি কাপুর। 'খেল খেল ম্যায়', 'কভি কভি', 'অমর আকবর অ্যাটনি', 'জেহরিলা ইনসান' ছবিতে নিতু সিংকে দেখা গিয়েছিল। ১৯৮০ সালে নিতু সিংয়ের সঙ্গেই গাঁটছড়া বাঁধেন ঋষি। ছবি- সংগৃহীত
3
7
'মেরা নাম জোকার' ছবিতে সিমি গারেওয়ালের কাজ করেছিলেন ঋষি। 'দামিনী' ছবিতে প্রয়াত অভিনেতার বিপরীতে ছিলেন মীনাক্ষী শেষাদ্রি। 'কর্জ' সহ একাধিক ছবিতে ঋষি এবং টিনা মুনিম কাজ করেছিলেন। ছবি- সংগৃহীত
4
7
'কুলি' এবং 'বারুদ' ছবিতে ঋষি কাপুর ও সোমা আনন্দ জুটি বেঁধেছিলেন। হেমা মালিনীর সঙ্গেও পর্দা ভাগ করেছিলেন তিনি। 'জেহরিলা' ছবিতে মৌসুমী চট্টোপাধ্যায়ও ছিলেন নিতু সিংয়ের সঙ্গে। 'বদলতে রিশতে' ছবিতে দেখা গিয়েছিল ঋষি এবং রিনা রায়ের জুটিকে। ছবি- সংগৃহীত
5
7
ভাবনা ভাট, কাজল কিরণ, জয়া প্রদা, মাধুরী দীক্ষিতের মতো অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছিলেন ঋষি কাপুর। বাদ যাননি। পরবিন ববি, জিনাত আমান, শাবানা আজমি, শ্রীদেবী, কিম যশপাল, রাজনীতা প্রমুখের মতো তারকার সঙ্গে কাজ করেছিলেন ঋষি কাপুর। ছবি- সংগৃহীত