সম্পত্তি নিয়ে বিবাদ সংক্রান্ত খবর আমরা প্রায়ই শুনে থাকি। দুই ভাইয়ের মধ্যে বিবাদ, ভাই-বোনের মধ্যে বিবাদ এবং দুই বোনের মধ্যে বিবাদ হয়েই থাকে।
2
10
বাবার সম্পত্তির অধিকার কে পাবেন? মেয়ের বিয়ে হয়ে গেলে বাবার সম্পত্তির অংশ পাওয়ার অধিকার তাঁর থাকে কি না সেই বিষয়ে স্পষ্ট ধারণা নেই অনেকেরই।
3
10
এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, তাঁর বোনের বিয়ে হয়েছিল ১৯৯৯ সালে। তাঁদের বাবা মারা যান ২০০০ সাল নাগাদ। এখন প্রশ্ন হল, তাঁর বিবাহিত বোনেরও কি তাঁর বাবার সম্পত্তিতে অধিকার আছে?
4
10
সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘মানিকন্ট্রোল’ প্রশ্নটি তুলে ধরেছিল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং কর বিশেষজ্ঞ বলবন্ত জৈনের কাছে।
5
10
এই বিষয়ে তিনি জানান, ভারতের উত্তরাধিকার সংক্রান্ত আইনটি হল ‘হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬’। ২০০৫ সালে এই আইন সংশোধন করা হয়। ওই বছর ৯ সেপ্টেম্বর তা কার্যকর হয়।
6
10
সেই সংশোধনী অনুযায়ী, মেয়ে বিবাহিত বা অবিবাহিত যাই হোন না কেন, ছেলের মতো সমান অধিকার রয়েছে তাঁরও। মেয়ে অবিভক্ত হিন্দু পরিবারের সম্পত্তির অংশীদার।
7
10
জৈন জানিয়েছেন, সম্পত্তির ভাগের জন্য বাবার জীবিত থাকা জরুরি নয়। বাবার সম্পত্তিতে কন্যার অধিকার জন্ম থেকেই।
8
10
তিনি জানান, ওই ব্যক্তির বোন যেহেতু এই সংশোধনী কার্যকর হওয়ার সময় জীবিত ছিলেন, তাই তিনি বাবার সম্পত্তির অংশীদার।
9
10
জৈন আরও জানিয়েছেন যে, ওই ব্যক্তির বাবার সম্পত্তির তিনটি ভাগ হবে। সেই ভাগাভাগি সমানভাবে হতে হবে তা জরুরি নয়।
10
10
একটি অংশ মা, একটি তাঁর এবং অপরটি তাঁর বিবাহিত বোনের প্রাপ্য। ওই ব্যক্তির বোন চাইলে তাঁর অংশটি ছেড়ে দিতেও পারেন।