ভারতের বাজারে দ্রুত আসতে চলেছে প্লাস্টিকের নোট। প্রাথমিক পর্যায়ে ১০ এবং ২০ টাকার নোট বাজারে দেখা যাবে।
2
10
বিষয়টি নিয়ে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, সবকিছু পরিকল্পনা করেই করা হয়েছে। আগামী অর্থবর্ষে এই প্লাস্টিকের নোট বিরাট পরিবর্তন আনবে।
3
10
আরবিআই প্রথম দফায় প্রায় ২০০ কোটি প্লাস্টিকের নোট ছাপানো হবে বলেই জানা গিয়েছে। এটিকে বাজারে যাতে দ্রুত ছড়িয়ে দেওয়া যায় সেদিকে নজর রাখা হবে।
4
10
এদিন সঞ্জয় মালহোত্রা বলেন, এই নোট চালুর দুটি কারণ ঘটেছে। নোট যাতে ভাল থাকে। বাজার থেকে যেন পুরনো নোট তুলে নিতে না হয়।
5
10
তিনি আরও বলেন, দেশের ইতিহাসে এটি হবে একটি অন্যতম ইতিহাস। বিদেশের সঙ্গে তাল রেখে এই পাইলট প্রজেক্টকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
6
10
মালহোত্রার মতে, ভারতীয় অর্থনীতিতে নোটের যে গুরুত্ব রয়েছে তাকে আরও শক্ত করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক পর্বে এটি কয়েকটি শহরে করা হবে। সফল হলে তারপর দেশের বাকি শহরে ছড়িয়ে যাবে।
7
10
দেশের অর্থনীতিতে প্লাস্টিক নোট চালু হলে সেটি হবে একটি নতুন দিক। যেভাবে পুরাতন নোট নিয়ে সমস্যা তৈরি হয় সেখান থেকে এই প্লাস্টিক নোট হবে একটি যুগান্তকারী পদক্ষেপ।
8
10
প্লাস্টিকের নোট নিয়ে যাতে কালোবাজারি না হয় সেদিকেও নজর রাখা হবে। সেখানে ভারতের দুই প্রতিবেশী দেশ চিন এবং পাকিস্তানের দিকে বিশেষ নজর রাখা হবে।
9
10
পলিমার নোট কাগজের নোটের তুলনায় আড়াই গুন বেশি চলবে। পাশাপাশি এতে একটি বিশেষ ব্যবস্থা থাকবে তার ফলে একে নকল করা সহজ হবে না।
10
10
ভারতের মতো জনবহুল দেশে এর আগেও বেশ কয়েকবার এই প্রস্তাব রাখা হয়েছিল। তবে এবার সেই চিন্তাভাবনাকে কাজে নিয়ে আসার দিকটি সক্রিয়ভাবে কাজে লাগানো হবে।