মাসের শুরুতেই ফের বড় ধাক্কা মধ্যবিত্তের। এবার দুধ কিনতেও বাড়তি টাকা খরচ হবে। ঝড়ের গতিতে বাড়ল দুধের দাম। পয়লা তারিখ থেকেই মধ্যবিত্তের মাথায় হাত।
2
8
দুধের দাম বাড়বে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। আজ, পয়লা সেপ্টেম্বর থেকেই তা কার্যকর হতে চলেছে। প্রতি লিটার দুধের দাম একধাক্কায় বাড়ল ৯ টাকা।
3
8
আজ থেকে প্রতি লিটার মহিষের দুধের দাম বেড়ে হল ১০২ টাকা। যা আগে ছিল ৯৩ টাকা। যা কিনতেও এবার মাথায় হাত পড়বে মধ্যবিত্তের।
4
8
তবে সব শহরে নয়। শুধুমাত্র মহারাষ্ট্রের মুম্বইয়ে বাড়ল দুধের দাম। বোম্বে মিল্ক প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন মহিষের দুধের পাইকারি দাম বাড়ানোর ঘোষণা করেছে।
5
8
তারা এও জানিয়েছেন, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সংশোধিত দাম কার্যকর থাকবে। ডেয়ারি থেকে সাধারণ মানুষের কাছে এই দুধ বিকোবে প্রতি লিটারে ১১০ থেকে ১১৫ টাকা।
6
8
বোম্বে মিল্ক প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগের তুলনায় বর্তমানে পশুখাদ্যের দাম ২৫ শতাংশ বেড়েছে। গত এক বছরে দুধালো গরুর খাবার, শস্য, অড়হর, ছোলার ডাল এবং ভুট্টার দাম প্রায় ২৫ শতাংশ করে বেড়েছে। পাশাপাশি বেড়েছে গবাদি পশুর দামও।
7
8
মুম্বাইয়ের দুগ্ধ খামারের মালিকরা জানিয়েছেন, প্রতি লিটার বিশুদ্ধ দুধ উৎপাদনেই ৯৮ টাকা খরচ হয়। ফলে দীর্ঘদিন ধরেই দুধ উৎপাদনে লোকসানের সম্মুখীন হচ্ছিলেন তাঁরা।
8
8
প্রসঙ্গত, নামী কোম্পানির প্যাকেটজাত দুধের দামে কোনও বদল হয়নি। মহিষের দুধের ক্ষেত্রেই এই নতুন দাম আজ থেকেই প্রযোজ্য।