তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী। একদিকে চড়চড়িয়ে বাড়ছে গরম, অন্যদিকে বাড়ছে মাইগ্রেনের যন্ত্রণা! যদিও মাইগ্রেন যাঁদের আছে, এই সমস্যা গোটা বছরই থাকে। গরম এলে তার মাত্রা বেড়ে যায়। কিন্তু কেন? এই ক্ষেত্রে কী করণীয়? ছবি- সংগৃহীত
2
7
গরমকালে মাইগ্রেনের সমস্যা বাড়ার অন্যতম কারণ ডিহাইড্রেশন হওয়া। শরীর থেকে যেহেতু ঘামের মাধ্যমে ফ্লুইড বেরিয়ে যায়, সেহেতু মাইগ্রেনের সমস্যা বাড়ে। ছবি- সংগৃহীত
3
7
শরীরে জলের মাত্রা কমে গেলে সেটা রক্ত চলাচলকে প্রভাবিত করে। প্রভাবিত হয় মস্তিষ্কের কাজ। সেই কারণেই বাড়ে মাথার ব্যথা। ছবি- সংগৃহীত
4
7
রোদের তেজ বেড়ে যায় গরমকালে, আর সেই রোদের আলোয় তাকালে মাথা ব্যথা হবেই। যাঁদের মাইগ্রেন আছে এই সময় তাঁরা অনেকক্ষণ রোদের মধ্যে বাইরে থাকলে মাইগ্রেনের যন্ত্রণা বাড়তে পারে। ছবি- সংগৃহীত
5
7
হাঁসফাঁস গরমে অনেক সময়ই ঠিক সময় খাওয়া হয় না, রাত জেগে কাজ করেন, ঘেমেনেয়ে যাতায়াত করা সবটা মিলিয়ে শরীর দুর্বল হয়ে যায়। ফলে মাইগ্রেন বাড়ে। ছবি- সংগৃহীত
6
7
কী করলে গরমের সময় নিস্তার পাওয়া যাবে মাইগ্রেনের যন্ত্রণা থেকে? সারাদিন প্রচুর পরিমাণে জল খাবেন। সোজাসুজি সূর্যের তাপ এড়িয়ে চলুন। প্রয়োজনে ছাতা, সানগ্লাস ব্যবহার করুন। ছবি- সংগৃহীত
7
7
রোজ সময় মতো খাবার খান। নির্দিষ্ট সময় ঘুমান। পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে। তবে ব্যথা বেশি বাড়লে চিকিৎসকের পরামর্শ নিন। ছবি- সংগৃহীত