৯,৭১,৩৪০ জন পরীক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের জীবনের প্রথম বড় পরীক্ষার ফলাফলের জন্য।
2
9
অবশেষে পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান ঘটাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (ডব্লিউবিবিএসই)।
3
9
শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ জানিয়েছে, ভোটপর্ব মিটলেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল।
4
9
পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী ৮ মে (শুক্রবার)প্রকাশিত হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।
5
9
পর্ষদের তরফ থেকে সকল পরীক্ষার্থীদের সকল পরীক্ষার্থীকে রেজাল্ট হাতে পেতে এবং সংশ্লিষ্ট নির্দেশ সম্পর্কিত তথ্যের জন্য শুধুমাত্র বোর্ডের ওয়েবসাইটে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
6
9
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসেছিল ৯,৭১,৩৪০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৪,২৬,৭৩৩ জন ছাত্র, ৫,৪৪,৬০৬ জন ছাত্রী এবং একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী ছিল।
7
9
রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র ছিল মোট ২,৬৮২টি। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা চলেছে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে দুপুর ২টো পর্যন্ত চলে।
8
9
এই বছর পরীক্ষা মোটামুটি নির্বিঘ্নেই কেটেছে। প্রশ্নফাঁস এড়াতে পর্ষদ কড়া পদক্ষেপ অবলম্বন করেছিল। তা সত্ত্বেও দশ দিনের পরীক্ষায় একের পর এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছে মধ্যশিক্ষা পর্ষদ।
9
9
কোথাও দলবদ্ধ ভাবে আধুনিক প্রযুক্তির সাহায্যে নকল করতে গিয়ে ধরা পড়েছে পরীক্ষার্থীরা, আবার কোথাও টোকাটুকিতে মদত দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।