বলিউডের ‘ধক-ধক গার্ল’ মাধুরী দীক্ষিত টিনসেল টাউনের জনপ্রিয় তারকা। তবে এত খ্যাতি আর সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক তিক্ত অভিজ্ঞতার কাহিনী।
2
10
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, কেরিয়ারের শুরুর দিকে কীভাবে তাঁকে বডি শেমিংয়ের শিকার হতে হয়েছিল।
3
10
মাধুরী জানিয়েছেন, সেই সময়ে অভিনেত্রীদের শারীরিক গঠন নিয়ে ইন্ডাস্ট্রি এবং সমাজের মানুষের মধ্যে প্রবল বিচারবুদ্ধি কাজ করত।
4
10
তিনি যখন প্রথম বলিউডে পা দিয়েছিলেন তখন তাঁকে রোগা বলে অনেক কটাক্ষ শুনতে হয়েছিল। মাধুরী জানান, তাঁকে হাসির খোরাক পর্যন্ত বানানো হত শুটিং ফ্লোরে।
5
10
তাঁর কথায়, "মানুষ আপনার ওজন বাড়লে যেমন সমালোচনা করবে, তেমনই ওজন কমে গেলেও তারা আঙুল তুলবে।"
6
10
অভিনেত্রী বলেন, "ভারতীয় সমাজে এটা খুব সাধারণ বিষয় যে, কাউকে দেখলেই মানুষ বলে ফেলে তুমি খুব মোটা হয়ে গেছ, অথবা তুমি বড্ড রোগা হয়ে গেছ।"
7
10
মাধুরী মনে করেন, মানুষের শরীর নিয়ে এই কাটাছেঁড়া যেন রোজের অভ্যাসে পরিণত হয়েছে।
8
10
অভিনেত্রীর মতে, সেই সময়ে সোশ্যাল মিডিয়া না থাকায় তিনি কিছুটা হলেও ছাড় পেয়েছিলেন। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগে তারকাদের সরাসরি ট্রোল করা অনেক সহজ হয়ে গিয়েছে।
9
10
মাধুরীর স্পষ্ট বক্তব্য, বাইরের মানুষের নেতিবাচক মন্তব্যে কান না দিয়ে নিজের কাজের প্রতি মনোযোগী হওয়া এবং নিজেকে ভালবাসা বেশি জরুরি।
10
10
প্রসঙ্গত, সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মাধুরী অভিনীত কমেডি ছবি ‘মা বেহেন’। ছবিতে তাঁর মেয়ের চরিত্রে রয়েছেন তৃপ্তি দিমরি। দর্শক মহলে দারুণ প্রশংসিত হচ্ছে এই ছবি।