তরল পেট্রলিয়াম গ্যাস (এলপিজি)-এর সঙ্কট নিয়ে আতঙ্কিত হয়ে উঠেছিল দেশবাসী। নানা রাজ্যে সেই ছবি দেখা গিয়েছিল। কেন্দ্রের ক্রমাগত আশ্বাসে খানিকটা আতঙ্ক কমেছে।
2
8
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ১৩ মার্চ ৮৮.৮ লক্ষ বুকিং হয়েছিল, শনিবার বুকিংয়ের সংখ্যা প্রায় ৭৭ লক্ষ। একই সময়ে, অনলাইন বুকিংয়ের পরিমাণ ৮৪ শতাংশ থেকে বেড়ে প্রায় ৮৭ শতাংশে দাঁড়িয়েছে।
3
8
দেশে এলপিজি সিলিন্ডার নিয়ে সঙ্কট তৈরি হতেই কেন্দ্র গ্রাহকদের এলপিজি ছেড়ে পাইপের মাধ্যমের গ্যাসের সরবারহ (পিএনজি) নিতে উৎসাহিত করছিল। সোমবার সেই বিষয়টি আরও একবার নিশ্চিত করেছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।
4
8
মন্ত্রক জানিয়েছে, আরও বেশি গ্রাহক যাতে এলপিজি থেকে পিএনজিতে স্থানান্তরিত হন তা নিশ্চিত করার লক্ষ্যে, বেশ কয়েকটি গ্যাস বিতরণ সংস্থা রেজিস্ট্রশন ফি মকুব করা থেকে শুরু করে ৫০০ টাকার বিনামূল্যে গ্যাস দেওয়ার অফার দিচ্ছে।
5
8
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব (বিপণন ও তেল শোধনাগার) সুজাতা শর্মা বলেন, “গত কয়েকদিন ধরে, আমরা এলপিজি গ্রাহকদের পিএনজি সংযোগে স্থানান্তরিত হওয়ার জন্য অনুরোধ করছি। যেখানেই নেটওয়ার্ক উপলব্ধ, সেখানেই দ্রুততম সময়ের মধ্যে সংযোগ দেওয়া হবে। পিএনজি সংযোগ প্রচারের জন্য, কিছু সংস্থা বিশেষ ছাড় বা সুবিধার কথা ঘোষণা করেছে।”
6
8
GAIL এবং ইন্দ্রপ্রস্থ গ্যাসের মতো কিছু সংস্থা ৩১ মার্চের আগে গ্যাস রেজিস্ট্রেশন বা সরবরাহ শুরু করার জন্য গার্হস্থ্য গ্রাহকদের জন্য ৫০০ টাকার বিনামূল্যে গ্যাস অফার করছে।
7
8
BPCL এবং মহানগর গ্যাস ফি-র কিছুটা মকুব করার কথা ঘোষণা করেছে। মহানগর গ্যাস গার্হস্থ্য গ্রাহকদের জন্য ৫০০ টাকার রেজস্ট্রেশন চার্জ এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য ১ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত নিরাপত্তা আমানত মকুব করেছে। BPCL-ও তাই করেছে।
8
8
মন্ত্রক আশ্বাস দিয়েছে যে সংযোগ স্থাপনের কাজ যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে। সঙ্কটের তীব্রতা স্বীকার করে সরকার জোর দিয়ে বলেছে যে এলপিজি শেষ হয়ে যাওয়ার কোনও খবর পাওয়া যায়নি। পর্যাপ্ত সরবরাহ বজায় রাখার জন্য, সম্ভাব্য সকল উৎস থেকে এলপিজি সংগ্রহ করা হবে।