সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জনকল্যাণ শিবিরের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ সরকার।
2
10
১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত চলেছিল শিবির। কিন্তু মানুষের সাড়া পেয়ে আরও একদিন অর্থাৎ ১৮ জুন পর্যন্ত এই শিবির চালানো হয়েছিল।
3
10
রাজ্যের প্রায় ১১০০টি ক্যাম্পে এই শিবিরের আয়োজন করা হয়। ৫৫টি কেন্দ্র ও রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।
4
10
এই শিবিরে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প ছিল অন্নপূর্ণ যোজনা এবং আয়ুষ্মান ভারত যোজনা। সবচেয়ে বেশি আবেদন এই দু’টি প্রকল্পেই জমা পড়েছে।
5
10
এছাড়াও, যুব শক্তি, পিএম-কিষাণ, বিধবা পেনশন এবং বার্ধক্য পেনশনের মতো প্রকল্পের অধীনে সুবিধার জন্য আবেদন করেছিলেন বহু মানুষ।
6
10
সকলেরই একটা প্রশ্ন ছিল যে, আবেদনগুলি জমা পড়বে কবে? ঠিক কবে থেকে সরকারি অনুদান পাওয়া যাবে।
7
10
এই ব্যাপারে বড়সড় আপডেট দিয়েছে হুগলি জেলা প্রশাসন। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে জনকল্যাণ শিবিরে জমা পড়া সকল আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
8
10
একই সঙ্গে ১০ জুলাই অর্থাৎ শুক্রবারের মধ্যে অন্নপূর্ণা যোজনার ফিল্ড ভেরিফিকেশন সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।
9
10
এই জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই শিবিরগুলিতে আধার এবং ভোটার পরিচয়পত্রের মতো সরকারি নথিতে তথ্য সংশোধনের জন্যও সহায়তা প্রদান করা হয়েছে।
10
10
জেলা প্রশাসনের তরফে ১৫ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। একই সঙ্গে আগামী চার মাসের কাজের পরিকল্পনা রিপোর্ট আকারে ব্লক এবং মহকুমাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।