ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ কি সম্পর্কে জড়িয়েছেন? হায়দরাবাদি তারকাকে নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা।
2
8
গত শনিবার, মুম্বাইয়ের একটি ক্যাফে থেকে একসঙ্গে বের হতে দেখা গিয়েছে সিরাজ ও মাহিরা শর্মাকে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যা দু'জনের সম্পর্কের গুঞ্জনকে ফের উসকে দিচ্ছে। যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেই ভিডিওতে দু'জনকে একসঙ্গে দেখা যায়নি। দু'জনে একই জায়গায় ছিলেন। যা জল্পনাকে নতুন করে উসকে দিচ্ছে।
3
8
সোশ্যাল মিডিয়ায় যখন সিরাজ-মাহিরাকে চর্চা হচ্ছে, ঠিক সেই সময়ে একটি নতুন ভিডিও আগুনে ঘৃতাহুতি দিয়েছে। ক্যাফের ভিতরে এক ভক্ত সেই ভিডিওটি করেন। এই ভিডিওতে মাহিরা এবং সিরাজকে ক্যাফের ভিতরে বসে থাকতে দেখা গিয়েছে। যদিও সিরাজ ও মাহিরা কেউই এক ফ্রেমে নেই। কিন্তু ব্যাকগ্রাউন্ডের মিল দেখে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।
4
8
গত সপ্তাহের ভাইরাল ভিডিওতে মাহিরা ও সিরাজকে মুম্বইয়ের একই রেস্তোরাঁর বাইরে দেখা গিয়েছিল। তাঁরা আলাদা আলাদাভাবে বের হন সেই রেস্তোরাঁ থেকে। রেস্তোরাঁর বাইরে ভক্তদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে সিরাজকে। মাহিরা একাই নিজের গাড়ির দিকে চলে যান।
5
8
এখনও পর্যন্ত, মাহিরা বা সিরাজ, কেউই তাঁদের নিয়ে সৃষ্ট এই জল্পনা নিয়ে প্রতিক্রিয়া দেননি।
6
8
তবে এবারই প্রথমবার নয়। ২০২৪ সালে এই দু'জনকে নিয়ে প্রথম জল্পনা শুরু হয়েছিল। সেই সময়ে মাহিরার একটি ইনস্টাগ্রাম পোস্টে লাইক করেন সিরাজ। তার পর থেকেই চলতে থাকে দু'জনের সম্পর্ক নিয়ে গুঞ্জন। পরে দু'জন একে অপরকে ফলো করতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় এই ছোট্ট কাজই বড় গুঞ্জনের জন্ম দেয়। যদিও পরে দু'জনেই তা অস্বীকার করেন।
7
8
আগের এক সাক্ষাৎকারে মাহিরা স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তিনি কারও সঙ্গে ডেটিং করছেন না। এই ধরনের গুজব নিয়ে তিনি মন্তব্য করতে চান না। সিরাজও একসময়ে ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে এই গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছিলেন। যদিও পরে তিনি পোস্টটি মুছে ফেলেন।
8
8
আগে অস্বীকার করলেও, নতুন ভাইরাল ভিডিওগুলো তাঁদের সম্ভাব্য সম্পর্ককে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। ভক্তরা ভাবতে বাধ্য হচ্ছেন, দু'জন কি আবার সম্পর্কে জড়িয়েছেন?