বিশ্বের অন্যতম বড় রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে ভারতে। বিশ্ব জুড়ে প্রথম পাঁচটি বড় রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে ভারতীয় রেল একটি।
2
13
নূন্যতম খরচে নিত্যদিন রেলপথেই লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। দেশজুড়ে ছড়িয়ে রয়েছে কয়েক হাজার রেল স্টেশন।
3
13
তথ্য অনুযায়ী, ভারতীয় রেলের অধীনে দেশজুড়ে সাত হাজর ৩০৮ -এর বেশি রেল স্টেশন রয়েছে। নিত্যদিন ১৩ হাজারের বেশি রেল চলাচল করে।
4
13
যার মধ্যে লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন, উভয়ই রয়েছে। জানা গেছে, শুধুমাত্র রেলপথেই ২০ মিলিয়ন মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সবচেয়ে কম খরচে যাতায়াতের অন্যতম উপায় এই রেল।
5
13
যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য একাধিক নিয়ম জারি করেছে ভারতীয় রেল। প্রতিটি ট্রেনেই যাত্রীরা যাতে সুরক্ষিত থাকেন, তার জন্য যথাযথ ব্যবস্থাও নেওয়া হয়।
6
13
ভারতীয় রেলে আসন সংরক্ষণের জন্য দুটো অ্যাপ ব্যবহার করা হয়। একটি আইআরসিটিসি, আরেকটি হল রেলওয়ান। কোনটির কী সুবিধা জানেন?
7
13
আইআরসিটিসি-র সুবিধা হল, দূরপাল্লার ট্রেনের আসন সংরক্ষণ করার সুযোগ রয়েছে। দূরপাল্লার ট্রেনে আসন সংরক্ষণ এবং ততকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আইআরসিটিসি সবচেয়ে বেশি নির্ভরযোগ্য একটি অ্যাপ।
8
13
অন্যদিকে রেলওয়ান-এর সুবিধা কী? এটি ভারতীয় রেলওয়ের অধীনে একটি অল-ইন-ওয়ান সুপার অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে সংরক্ষিত টিকিট, সাধারণ টিকিট, প্ল্যাটফর্ম টিকিট কাটা যায়।
9
13
অর্থাৎ সবধরনের টিকিট কাটার সুবিধা রয়েছে এই অ্যাপে। পাশাপাশি ট্রেনের লাইভ ট্র্যাকিং, পিএনআর স্ট্যাটাস, অভিযোগ জানানো এবং খাবার অর্ডার করার সুবিধাও রয়েছে।
10
13
জানেন কি আইআরসিটিসি বা ইউটিএস-এর পুরনো আইডি দিয়েই রেলওয়ান অ্যাপে লগ ইন করা যায়। এই অ্যাপ ব্যবহারের জন্য নতুন করে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় না।
11
13
নিত্যদিনের যাতায়াতের জন্য সাধারণ বুকিংয়ের ক্ষেত্রে রেলওয়ান অ্যাপ আইআরসিটিসি-এর চেয়ে দ্রুত কাজ করে। দ্রুত টিকিট বুকিং করাও সহজ।
12
13
ভারতীয় রেলে টিকিট সংরক্ষণের জন্য কোন অ্যাপ সেরা? যদি ততকাল বা দূরপাল্লার কনফার্ম টিকিট কাটতে চান, তবে আইআরসিটিসি অ্যাপ ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।
13
13
যদি নিত্যযাত্রী হন এবং সাধারণ টিকিট ও লাইভ ট্রেন আপডেটের জন্য একটিমাত্র অ্যাপ চান, তবে রেলওয়ান সবচেয়ে সুবিধাজনক।