সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ভারতীয় সেনার জওয়ানরা।
2
6
রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে সুকনা থেকে সিকিম পর্যন্ত ত্রিশক্তি কোরের উদ্যোগে পালিত হল ‘রান ফর ইউনিটি’।
3
6
এদিন ভারতীয় সেনার জওয়ানরা জাতীয় ঐক্যের শপথ গ্রহণ করেন এবং ঐক্য দৌড়ে অংশ নেন।
4
6
ভারতের ‘লৌহ পুরুষ’ সর্দার বল্লভভাই প্যাটেলের দেশকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করার ঐতিহাসিক অবদানকে স্মরণ করে জওয়ানরা দেশের ঐক্য, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
5
6
সুকনা থেকে সিকিম পর্যন্ত বিভিন্ন সামরিক ঘাঁটিতে একযোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
6
6
ত্রিশক্তি কোরের বার্তা, দেশের প্রতিটি পদক্ষেপই হোক জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধা এবং দেশের সুরক্ষায় অবিচল থাকার অঙ্গীকার।