আজকাল ওয়েবডেস্ক: জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বিশিষ্ট সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। শনিবার নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিলেন সে কথা।
2
6
দীর্ঘ ২৭ বছরের সাংবাদিকতার পেশায় নিধি। শুরুটা সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি থেকে। জন্মসূত্রে কাশ্মীরি এই সাংবাদিকও তাঁর সমাজমাধ্যমে বিয়ের ছবি পোস্ট করেছেন।
3
6
সমাজমাধ্যম 'এক্স'-এ নিধি বর্তমানে বহুশ্রুত শব্দবন্ধ 'its done bro' লিখে বিয়ের দু'টি ছবি ভাগ করে নিয়েছেন।
4
6
অন্যদিকে, ইনস্টাগ্রামে নিধি রাজদানের সঙ্গে একটি ছবি পোস্ট করে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী লেখেন, "গতকাল থেকে এক নতুন সফর শুরু হল।" বিয়ের একদিন পর ভক্ত ও অনুগামীদের উদ্দেশ্যে এই নতুন জীবনের কথা ঘোষণা করলেন তিনি।
5
6
প্রসঙ্গত, ওমর আবদুল্লাহ এর আগেও বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৯৪ সালে বিয়ে করেন পায়েলকে। তাঁদের দুই ছেলে রয়েছে— জহির ও জমীর।
6
6
তবে ২০০৯ সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। ২০১১ সালে ওমর আবদুল্লাহ তাঁদের বিচ্ছেদের কথা প্রকাশ্যে ঘোষণা করেন।প্রাক্তন স্ত্রীর সঙ্গে দীর্ঘ আইনি জটিলতা ও বিবাদের অবসানের পরই সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে জীবনের নতুন যাত্রাপথ শুরু করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী।