২০২৭ সালে কি এল নিনোর পর আসতে চলেছে লা নিনা? প্রশান্ত মহাসাগরের তাপমাত্রার পরিবর্তনের দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। চলতি শক্তিশালী এল নিনোর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে বলে মনে করা হচ্ছে।
2
15
এরপর প্রশান্ত মহাসাগরের তাপমাত্রায় পরিবর্তন ঘটলে বিশ্বজুড়ে আবহাওয়ার নতুন সমীকরণ তৈরি হতে পারে। তবে ২০২৭ সালে লা নিনা তৈরি হবেই, এমন কোনও নিশ্চিত পূর্বাভাস এখনও দেয়নি বিজ্ঞানীরা।
3
15
বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, বর্তমান এল নিনো এখনও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়নি। এর প্রভাব ২০২৭ সালের গোড়া পর্যন্ত বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
4
15
তবে এল নিনোর শক্তি কমতে শুরু করলে পরবর্তী পর্যায়ে কী ধরনের পরিস্থিতি তৈরি হবে, তা নিয়েও শুরু হয়েছে পর্যবেক্ষণ।
5
15
মার্কিন আবহাওয়া সংস্থা NOAA-র তথ্য অনুযায়ী, এল নিনো এবং লা নিনা হল প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত একটি প্রাকৃতিক জলবায়ু চক্রের বিপরীত দুটি পর্যায়। এই ব্যবস্থাকে বলা হয় এল নিনো-সাউদার্ন অসিলেশন। সাধারণত দুই থেকে সাত বছর অন্তর এই চক্রের বিভিন্ন পর্যায় দেখা যায়।
6
15
এল নিনোর সময় নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। অন্যদিকে, লা নিনার সময় ওই অঞ্চলের সমুদ্রের জল তুলনামূলকভাবে ঠান্ডা হয়ে ওঠে।
7
15
এল নিনোর সময় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত বাণিজ্যিক বায়ুর শক্তি কমে যায়। ফলে উষ্ণ জল মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের দিকে সরে আসে।
8
15
এর প্রভাবে বায়ুমণ্ডলের স্বাভাবিক চলাচলে পরিবর্তন ঘটে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত, তাপমাত্রা এবং খরার পরিস্থিতিতেও তার প্রভাব পড়তে পারে।
9
15
অন্যদিকে, লা নিনার সময় বাণিজ্যিক বায়ু তুলনামূলকভাবে শক্তিশালী হয়ে ওঠে। উষ্ণ জল পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে সরে যায়।
10
15
এশিয়া ও অস্ট্রেলিয়ার আশপাশে সমুদ্রের উপরিভাগের উষ্ণ জল জমা হয়। একই সঙ্গে দক্ষিণ আমেরিকার উপকূলবর্তী অঞ্চলে অপেক্ষাকৃত ঠান্ডা জল উপরে উঠে আসে।
11
15
এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে মৌসুমি বায়ু, ঘূর্ণিঝড়ের পরিস্থিতি, খরা এবং বিশ্বব্যাপী তাপমাত্রার ওঠানামার উপর।
12
15
এল নিনোর পর অনেক সময় লা নিনা দেখা গেলেও এই পরিবর্তন সব সময় ঘটে না। কখনও একই পর্যায় পরপর একাধিকবার ফিরে আসতে পারে। ফলে এল নিনো দুর্বল হলেই লা নিনা তৈরি হবে, এমনটা নিশ্চিতভাবে বলা যায় না।
13
15
২০২৫ সালের শেষ দিকে দুর্বল লা নিনা পরিস্থিতি তৈরি হয়েছিল, যা ২০২৬ সালের গোড়ায় দুর্বল হয়ে পড়ে। এরপর বছরের মাঝামাঝি সময়ে পরিস্থিতি এল নিনোর দিকে এগোয়।
14
15
২০২৬ সালের অক্টোবরে প্রকাশিত NOAA-র একটি পরীক্ষামূলক পূর্বাভাসে আবহাওয়াবিদ ন্যাথানিয়েল জনসন ইঙ্গিত দিয়েছেন, বর্তমান এল নিনো ২০২৭ সালের বসন্ত অথবা গ্রীষ্মের গোড়ার দিকে নিরপেক্ষ ENSO পরিস্থিতির দিকে এগোতে পারে।
15
15
তবে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে অনিশ্চয়তা বেশি থাকে। তাই ২০২৭ সালে লা নিনা আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, আবার বিষয়টি নিশ্চিতও নয়। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় পরিস্থিতির উপর নজর রেখেই পরবর্তী সিদ্ধান্তে পৌঁছবেন বিজ্ঞানীরা।