কারণে অকারণে বাড়িতে অশান্তি, রোগভোগ লেগেই থাকে, হামানদিস্তা দিয়ে করুন সহজ উপায়, গৃহশান্তি ফেরানোর সহজ টোটকা
নিজস্ব সংবাদদাতা
৩১ অক্টোবর ২০২৬ ১৪ : ২৯
শেয়ার করুন
1
8
সংসারে সুখ-শান্তি বজায় থাকুক, দূর হোক অশান্তি ও বাধাবিপত্তি—এমনটাই প্রত্যেকের কামনা। কিন্তু অনেক সময় কোনও স্পষ্ট কারণ ছাড়াই বাড়িতে অশান্তি, মনোমালিন্য কিংবা একের পর এক সমস্যার সম্মুখীন হতে হয় বলে মনে করেন অনেকে।
2
8
প্রচলিত জ্যোতিষশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী, এমন পরিস্থিতিতে ঘরের পরিবেশে ইতিবাচকতা ফিরিয়ে আনতে কয়েকটি বিশেষ টোটকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়। প্রাচীনকাল থেকেই ভারতীয় পরিবারে হামানদিস্তা ব্যবহার করা হয়। মশলা বাটা থেকে শুরু করে বিভিন্ন রান্নার উপকরণ প্রস্তুত করা—নিত্যদিনের কাজে এর গুরুত্ব অপরিসীম।
3
8
জ্যোতিষমতে, হামানদিস্তা দিয়ে সহজ টোটকা করলে সংসারে ফিরবে শান্তি৷ যে কোনও দিন এই টোটকা করা যেতে পারে৷ সূর্যাস্তের পরে পরিস্কার পরিচ্ছন্ন হামানদিস্তা নিতে হবে৷
4
8
আপনার পরিবারে যতগুলো সদস্য ঠিক ততগুলি লবঙ্গ নিতে হবে৷ যাঁরা আপনার সঙ্গে থাকেন তাঁদের অনুযায়ী নেবেন৷ যে সদস্য বাড়ি থেকে দূরে থাকেন তাঁর জন্য লবঙ্গ৷ নেওয়ার দরকার নেই৷
5
8
এরপর লবঙ্গ হামানদিস্তায় ভালভাবে গুঁড়ো করে নিয়ে একটা সাদা কাগজে ঢেলে নিন৷ এবার কাগজের পুরিয়া বানিয়ে নিন। পুরুষ হলে তাঁর মাথার চারপাশে ৮ বার মহিলা হলে মাথার চারপাশে ৭ বার ঘোরাতে হবে৷
6
8
এরপর বাড়িতে যেখানে জলের প্রবাহ আছে সেখানে লবঙ্গ গুঁড়ো ঢেলে দিন৷ এই লবঙ্গ গুঁড়ো আপনার ঘির থেকে সমস্ত নেতবাচকতা গ্রহদোষ নজরদোষ দূর করতে সাহায্য করবে বলে জানাচ্ছেন জ্যোতিষী৷
7
8
এই উপায় ৯ দিন করতে হবে৷ নয়টি গ্রহের জন্য নয় দিন৷ এভাবে নয় দিন এই উপায় করলে বাড়িতে ঝগড়া অশান্তির পরিবেশ বফলে যাবে শান্তিতে৷ আনন্দে ভরে উঠবে বাড়ি৷ জানাচ্ছেন জ্যোতিষী৷
8
8
তবে মনে রাখা দরকার, এগুলি মূলত প্রচলিত বিশ্বাস ও জ্যোতিষশাস্ত্রনির্ভর ধারণা। এর কার্যকারিতার পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই অন্ধবিশ্বাস নয়, বরং নিজেদের পারিবারিক ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হিসেবেই এই ধরনের রীতিনীতি বিবেচনা করা উচিত।