১০ না ১১, এ বছরের ভাইফোঁটা কবে? ভাইয়ের মঙ্গল চেয়ে ফোঁটা দেওয়ার শুভ সময়ই বা কী
নিজস্ব সংবাদদাতা
৩১ অক্টোবর ২০২৬ ১৮ : ৫৪
শেয়ার করুন
1
6
কালীপুজো মানেই তারপরই গুটিগুটি পায়ে এসে পড়বে ভাইফোঁটা। কারও বাড়িতে প্রতিপদে ফোঁটা হয়, আবার কারও বাড়িতে দ্বিতীয়ায়। এবছর ভাতৃদ্বিতীয়া কবে পড়েছে? ভাইফোঁটা দেওয়ার শুভ সময়ই বা কী? ছবি -সংগৃহীত
2
6
২০২৬ সালে ভাইফোঁটা কবে, ১০ না ১১ নভেম্বর? এই নিয়ে শুরু হয়ে বিভ্রান্তি। জেনে নিন ভাইফোঁটা কবে এবং ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দেওয়ার শুভ সময়। ছবি -সংগৃহীত
3
6
১১ নভেম্বর, বুধবার পালিত হবে ভাইফোঁটা। যদিও দ্বিতীয়া তিথি শুরু হয়ে যাচ্ছে ১০ নভেম্বর। আর সময়? ছবি -সংগৃহীত
4
6
১০ নভেম্বর দুপুর ১২ টা ৩৭ মিনিটে শুরু হচ্ছে দ্বিতীয়া তিথি। থাকবে ১১ নভেম্বর দুপুর ২ টো ১১ টা পর্যন্ত। যেহেতু দ্বিতীয়া তিথি ভোর পাচ্ছে ১১ নভেম্বরের, তাই এদিনই পালিত হবে ভাতৃদ্বিতীয়া। ছবি -সংগৃহীত
5
6
ভাইফোঁটা দেওয়ার শুভ সময় কখন? ১১ নভেম্বর দুপুর ১২ টা ২৭ মিনিট থেকে দুপুর ২ টো ১১ মিনিটের মধ্যে। ছবি -সংগৃহীত
6
6
যাঁদের প্রতিপদে ভাইফোঁটা দেওয়ার চল রয়েছে তাঁরা সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবারের দুপুর ১২ টা ৩৭ মিনিটের মধ্যে ভাইকে ফোঁটা দিতে পারবেন।ছবি -সংগৃহীত