অক্টোবরের শেষেই একের পর এক ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। উৎসবের মরশুমেই বাংলাতেও একটানা ঝড়বৃষ্টি! আগামী চারদিন গোটা বাংলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগেভাগেই জানিয়ে দিল হাওয়া অফিস।
2
8
মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আন্দামান এবং সংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
3
8
আগামী ৬ ঘণ্টার মধ্যে এটি আরও তীব্র হয়ে নিম্নচাপে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে (আগামিকাল) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২ নভেম্বর সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের নিকটবর্তী উপকূল অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।
4
8
শনিবার দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
5
8
আগামিকাল রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখনও পর্যন্ত কোনও সতর্কতা জারি হয়নি।
6
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
7
8
আগামী রবিবার, সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও সতর্কতা জারি হয়নি।
8
8
আগামী বুধবারেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে।