দূরপাল্লার ট্রেনে সফরের আগে পছন্দের সিট বুকিং নিয়ে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। লোয়ার বার্থ না পেলে বয়স্কদের সফর বাতিল করতে হয় অনেক সময়।
2
10
আবার পছন্দের সিট না পেলে হতাশ হয়ে পড়েন অনেকেই। কিন্তু জানেন কি, আইআরসিটিসি ওয়েবসাইটে এমন কিছু ফিচার রয়েছে, তা আগেই জানা থাকলে লোয়ার বার্থে সিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
3
10
ফিচারগুলি কী কী? আইআরসিটিসি অ্যাপে প্রেফারড কোচ আইডি, মাস্টার লিস্ট, আইআরসিটিসি ই-ওয়ালেট। এগুলো ঠিক করে রাখলে, কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা থাকে।
4
10
আইআরসিটিসি অ্যাপে লগ ইন করে মাই অ্যাকাউন্টে যান। সেখানে মাই মাস্টার লিস্টে আগে থেকেই নাম, বয়স, অন্যান্য তথ্য সেভ করার অপশন রয়েছে। এখানেই পছন্দের সিটের অপশন দিতে পারেন।
5
10
আইআরসিটিসি অ্যাপে টিকিট বুকিংয়ের সময় বার্থ প্রেফারেন্স অপশন পাওয়া যায়। সেখানেও জানাতে পারেন পছন্দের সিট কোনটি। প্যাসেঞ্জার ডিটেলস পূরণ করার সময়েই বার্থ প্রেফারেন্স দিতে পারেন।
6
10
বয়স্কদের টিকিট কাটার সময় সিনিয়র সিটিজেন কোটা ব্যবহার করুন। রেল সিস্টেম অগ্রাধিকার ভিত্তিতে বয়স্কদের জন্য লোয়ার বার্থ দেয়।
7
10
প্যাসেঞ্জার ডিটেলস পেজে কোটা অপশন থাকে। সেখানে জেনারেল-এর পরিবর্তে সিনিয়র সিটিজেন কোটা নির্বাচন করতে পারেন। ৬০ বছরের ঊর্ধ্বের পুরুষ ও ৪৫ বছরের ঊর্ধ্বে মহিলাদের ক্ষেত্রে এই কোটা ব্যবহার করা যায়।
8
10
প্রেফারড কোচ আইডি দিয়ে পছন্দের কোচ বেছে নিতে পারবেন। টিকিট বুকিংয়ের সময় পছন্দের কোচে সিট বুকিংয়ে সুবিধা হয়।
9
10
পাশাপাশি অটো আপগ্রেডেশন চালু রাখুন। অটো আপগ্রেডেশন এবং বুক অনলি ইফ কনফার্ম বার্থস আর অ্যালোটেড, এই অপশন ব্যবহার করলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়ে।
10
10
প্যাসেঞ্জার ডিটেলস অপশনে গিয়ে আদার প্রেফারেন্স সেকশনে গিয়ে এই ফিচারগুলি আপডেট করতে পারবেন।