বিশ্বের অন্যতম বড় রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে ভারতে। বিশ্ব জুড়ে প্রথম পাঁচটি বড় রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে ভারতীয় রেল একটি।
2
15
নূন্যতম খরচে নিত্যদিন রেলপথেই লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। দেশজুড়ে ছড়িয়ে রয়েছে কয়েক হাজার রেল স্টেশন।
3
15
তথ্য অনুযায়ী, ভারতীয় রেলের অধীনে দেশজুড়ে সাত হাজর ৩০৮ -এর বেশি রেল স্টেশন রয়েছে। নিত্যদিন ১৩ হাজারের বেশি রেল চলাচল করে।
4
15
যার মধ্যে লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন, উভয়ই রয়েছে। জানা গেছে, শুধুমাত্র রেলপথেই ২০ মিলিয়ন মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সবচেয়ে কম খরচে যাতায়াতের অন্যতম উপায় এই রেল।
5
15
যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য একাধিক নিয়ম জারি করেছে ভারতীয় রেল। প্রতিটি ট্রেনেই যাত্রীরা যাতে সুরক্ষিত থাকেন, তার জন্য যথাযথ ব্যবস্থাও নেওয়া হয়।
6
15
ভারতীয় রেলের অধীনে সব রেল প্ল্যাটফর্মেই হলুদ লাইন আঁকা থাকে। অনেকেই জানেন না এই হলুদ লাইন কেন আঁকা থাকে।
7
15
মেট্রো এবং রেলস্টেশনের প্ল্যাটফর্মের সামনে লম্বা হলুদ লাইন আঁকা থাকে। এই লাইন অতিক্রম করলে, অনেক সময় জরিমানাও করা হয়।
8
15
শুধুমাত্র ভারতে নয়, বিশ্বের অধিকাংশ দেশেই এই ব্যবস্থা রয়েছে। ১৯৬৫ সালে প্রথমে জাপানে এই নিয়ম চালু হয়। তারপর গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে।
9
15
নিরাপত্তা ও সুরক্ষার কারণেই প্ল্যাটফর্মের শেষ প্রান্ত থেকে যাত্রীদের ন্যূনতম দূরত্বে থাকার জন্য এই হলুদ লাইন আঁকা হয়।
10
15
ট্রেন আসছে কিনা, তা দেখার জন্য যাত্রীরা ঘনঘন উঁকি মারেন। যা থেকেই অসাবধানতাবশত ভয়ঙ্কর দুর্ঘটনাও ঘটে। তাঁদের সতর্ক ও সাবধান করেই হলুদ লাইনের বর্ডার রাখা হয়েছে।
11
15
পাশাপাশি অনেকেরই দৃষ্টিশক্তি কমে। এই কারণেও প্ল্যাটফর্মে হলুদ লাইন আঁকা হয়। সূর্যের আলো পড়লে, সাধারণ আলোতেও দূর থেকে এই হলুদ লাইন উজ্জ্বল দেখায়। ফলে অঘটন ঘটার সম্ভাবনা কমে।
12
15
মেট্রো, রেল প্ল্যাটফর্মে ঢোকার মুখেই যাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলি শুরু হয়। হলুদ লাইনের ভিতরে থাকলে, ভিড় নিয়ন্ত্রণ করা যায়। এই লাইনকে বলা হয় ট্যাকটাইল।
13
15
ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার মুখে গতি সাধারণত থাকে। আবার দ্রুত গতির ট্রেনও মাঝে মাঝে চলাচল করে। এই গতির কারণে বাতাসে চাপ সৃষ্টি হয়।
14
15
বাতাসের চাপের কারণে যাত্রীদের মধ্যে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। হলুদ লাইন টপকে দাঁড়ালে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।
15
15
অনেকেই এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ছিটকে পড়লেও যেতে পারেন। তাই একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে প্ল্যাটফর্মে দেওয়া হয় হলুদ লাইন।