ট্রেন সফর যতটা আরামদায়ক, ততটাই আবার ভয়েরও। কারণ? পদে পদে নিয়ম ভাঙলেই জরিমানার মুখোমুখি হতে হয়।
2
10
ভারতীয় রেলে নিত্যদিন কয়েক কোটি মানুষ যাতায়াত করেন। কিন্তু ভারতীয় রেলের নিয়ম নিয়ে ৯৯ শতাংশ মানুষ অবগত নয়।
3
10
এদিকে ভারতীয় রেলে সফরকালে নিয়ম ভাঙলেই কড়া জরিমানা। কখনও কখনও আরও বাড়তি সমস্যাও পোহাতে হয়।
4
10
ভারতীয় রেলের রাত ১০টার নিয়ম সম্পর্কে জানেন কি? একে অনেকেই '১০ পিএম রুল' বলেন। অর্থাৎ রাত ১০টার পর থেকেই একগুচ্ছ নিয়ম মানতে হবে।
5
10
রাত ১০টার পর ভারতীয় রেলে সফরকালে জোরে গান বাজানো যাবে না, চেঁচামেচি করা যাবে না, জোর গলায় আড্ডাও দেওয়া যাবে না। কোনও সহযাত্রীর অসুবিধা হলে তিনি অভিযোগ জানাতে পারেন। তাতেই বিপাকে পড়তে পারেন। সেক্ষেত্রে হেডফোন ব্যবহার করুন।
6
10
রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত টিটিই, অর্থাৎ টিকিট পরীক্ষক যাত্রীদের ঘুম ভাঙিয়ে টিকিট পরীক্ষা করতে পারবেন না। এই সময়কালের আগে বা পরে টিকিট পরীক্ষা করতে হবে। নিয়ম ভাঙলেই যাত্রীরাও অভিযোগ জানাতে পারেন।
7
10
জানেন কি ট্রেনে লোয়ার, মিডল বার্থে যখনতখন ঘুমানো যায় না। সহযাত্রীদের বসার সুযোগ করে দেওয়ার জন্যেও নিয়ম চালু রয়েছে।
8
10
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, রাত ১০টার আগে লোয়ার বার্থের যাত্রীরা ঘুমাতে পারবেন না। সহযাত্রীদের বসার সুযোগ দিতে হবে। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোনও সহযাত্রী লোয়ার বার্থে বসে যাত্রীদের ঘুমের ব্যাঘাত ঘটাতেও পারবেন না।
9
10
পাশাপাশি মাঝের বার্থটিও রাত ১০টার আগে তোলা যাবে না। লোয়ার বার্থের যাত্রীদের সমস্যা এড়াতেই এই নিয়ম। মাঝের বার্থটিও রাত ১০টার পর তুলতে হবে।
10
10
রাত ১০টার পর রিজার্ভ কামরায় আলো নিভিয়ে দিতে হবে। আলো জ্বালিয়ে কোনও যাত্রীর ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না।