ভারতের ২০২৬ সালের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে দেশের বিভিন্ন অংশে বর্ষার সক্রিয়তা দেখা গেলেও আবহবিদদের মতে, এখনও বর্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বাকি রয়েছে। আগামী অগস্ট থেকে অক্টোবর মাসের আবহাওয়াই ঠিক করবে, চলতি বছরের বর্ষা শেষ পর্যন্ত শক্তিশালী থাকবে নাকি বৃষ্টির ঘাটতি দেখা দেবে।
2
8
বিশ্ব আবহাওয়া সংস্থা পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে একাধিক জলবায়ু পরিস্থিতি একসঙ্গে প্রভাব ফেলতে পারে। এর মধ্যে রয়েছে শক্তিশালী হয়ে ওঠা এল নিনো, ভারত মহাসাগরের সমস্যা বৃষ্টিকে দুর্বল করে দিতে পারে। আগামী কয়েক মাসে ভারতের বর্ষার গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
3
8
এল নিনো সাধারণত প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার সঙ্গে যুক্ত। এর প্রভাব বিশ্বজুড়ে আবহাওয়ার পরিবর্তন ঘটাতে পারে। ভারতের ক্ষেত্রে এল নিনো অনেক সময় বর্ষার দুর্বলতার সঙ্গে সম্পর্কিত।
4
8
WMO জানিয়েছে, চলতি বছরে এল নিনো ধীরে ধীরে শক্তিশালী হতে পারে। একই সঙ্গে সমুদ্রের তাপমাত্রা রেকর্ড স্তরে থাকার কারণে এর প্রভাব আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি এল নিনো অগস্ট থেকে অক্টোবর পর্যন্ত শক্তিশালী থাকে, তাহলে বর্ষার শেষ পর্যায়ে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা বাড়তে পারে।
5
8
তবে শুধুমাত্র এল নিনোই বর্ষার ভবিষ্যৎ নির্ধারণ করবে না। আবহবিদরা নজর রাখছেন ভারত মহাসাগরের দিকেও। যদি সঠিক পরিস্থিতি তৈরি হয়, তাহলে তা এল নিনোর নেতিবাচক প্রভাব কিছুটা কমিয়ে দিতে পারে। ভারত মহাসাগরের তাপমাত্রার পার্থক্যের কারণে তৈরি হওয়া এই পরিস্থিতি অনেক সময় ভারতের বর্ষাকে শক্তিশালী করতে সাহায্য করে।
6
8
বর্তমানে বঙ্গোপসাগরের অনুকূল আবহাওয়া দেশের বিভিন্ন অংশে বৃষ্টি বজায় রাখতে সাহায্য করছে। স্বল্পমেয়াদে বর্ষা সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তবে অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে এল নিনো প্রভাব বাড়লে পরিস্থিতি বদলে যেতে পারে।
7
8
অর্থাৎ, ২০২৬ সালের বর্ষা এখন এক ধরনের ভারসাম্যের লড়াইয়ের মধ্যে রয়েছে। একদিকে শক্তিশালী এল নিনোর বৃষ্টির ঘাটতির আশঙ্কা তৈরি করছে, অন্যদিকে ভারত মহাসাগর বর্ষাকে দিশা দিয়েছে।
8
8
আগামী দুই মাসে এই জলবায়ু ব্যবস্থাগুলির পরিবর্তনই ঠিক করবে ভারতের ২০২৬ সালের বর্ষা শেষ পর্যন্ত কেমন হবে। কৃষি, জলসম্পদ এবং দেশের অর্থনীতির জন্যও এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।