বিদায় লগ্নে খেল দেখাচ্ছে শীত। শনিবার সকালে তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে শহর কলকাতা সহ জেলায় জেলায়।
2
6
হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনও শহর কলকাতা–সহ রাজ্যজুড়ে থাকবে ঠান্ডার আমেজ। আগামী দু’দিনের মধ্যেই ১৪ ডিগ্রির কাছাকাছি নামতে পারে পারদ।
3
6
আগামী সাত দিন রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তাপমাত্রা ২ ডিগ্রি নামার পর ওই সর্বনিম্ন পারদ আগামী বেশ কয়েকদিন বজায় থাকতে পারে।
4
6
দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে।
5
6
রবিবার ৮ ফেব্রুয়ারি আরও একটি ঝঞ্ঝা আসতে চলেছে। উত্তর–পূর্ব অসমে ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ–পূর্ব আরব সাগর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। লাক্ষাদ্বীপ এবং কেরল উপকূলের মাঝে এর অবস্থান।
6
6
এই ঝঞ্ঝার প্রভাবেই দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে আরও কয়েকদিন শীত উপভোগ করতে পারবে বঙ্গবাসী।