সকাল থেকেই আকাশ ছিল পরিষ্কার। তবে দুপুর আসতেই কালো হল আকাশ। প্রবল ঝড়ের সঙ্গে নামল তুমুল বৃষ্টি। স্বস্তি ফিরল কলকাতায়।
2
9
হাওয়া অফিস জানিয়েছে এই পরিস্থিতি শুধু কলকাতা নয় গোটা রাজ্যেই হবে। দুই দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদেও প্রবল বৃষ্টি হবে।
3
9
বঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হবে। দমকা বাতাস এবং হাওয়ার গতি থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা।
4
9
এই পরিস্থিতি বজায় থাকবে পূর্ব বর্ধমান থেকে শুরু করে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও। সেখানেও প্রবল বৃষ্টির সঙ্গে দমকা বাতাস এবং বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।
5
9
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলবে। পাশাপাশি চলবে প্রচুর বৃষ্টি। ফলে সাময়িক এই বৃষ্টি সকলে স্বস্তি দেবে।
6
9
কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের বেশিরভাগ অংশেই প্রবল বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তাই এই সময় বাইরে না যাওয়াই উচিত। পাশাপাশি কলকাতায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় চলবে।
7
9
বিগত কয়েকদিন ধরেই দিনের বেলা প্রবল রোদের তাপ ছিল। সেখান থেকে হঠাৎ করে আসা এই বৃষ্টি সকলকে অনেকটাই স্বস্তি দিল। পাশাপাশি তাপমাত্রার পারদ অনেকটা কমল।
8
9
চলতি বছরে বর্ষার পরিমান অনেকটা কম। সেখানে তাপমাত্রা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সেখান থেকে কলকাতাবাসী বেশ কয়েক সপ্তাহ ধরেই গরমে নাজেহাল ছিল। তবে শুক্রবারের এই বৃষ্টি অনেকটা স্বস্তি ফেরাল।
9
9
হাওয়া অফিসের খবর ছিল কলকাতায় বেশ কয়েকদিন ধরেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেখানে বিকেলের দিকে বৃষ্টি হলেও তাতে মন ভরেনি। তবে শুক্রবারের এই বৃষ্টি সেই মনের আশা অনেকটাই মিটিয়েছে।