ধেয়ে আসছে ঝড়বৃষ্টি, আবহাওয়াতে বিরাট বদল, কী জানাল হাওয়া অফিস

সুমিত চক্রবর্তী
২ মে ২০২৬ ১৩ : ১৯
শনিবার কলকাতা সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। সকাল থেকেই মেঘলা আকাশ।
দিনের বেলা তাপমাত্রা ২৯ ডিগ্রি থাকবে। রাতের দিকে তা কমে গিয়ে ২২ ডিগ্রিতে হবে। ফলে পরিবেশ থাকবে মনোরম।
হাওয়া অফিস জানিয়েছে বিকেল বা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেখানে আগে থেকেই সতর্ক থাকতে হবে।
বঙ্গোপসাগরে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। সেখান থেকেই এই ধরণের পরিস্থিতি তৈরি হয়েছে।
বিগত কয়েকদিন ধরেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হয়েছে। শনিবার এবং রবিবারও এই পরিস্থিতি চলবে।
বিগত সপ্তাহে রোদের তাপে সকলের জীবন নাজেহাল হয়েছিল। সেখান থেকে পরিবেশ অনেকটাই মনোরম হয়েছে।
শনিবার এমনিতেই ছুটির দিন। সেখান থেকে বিকেলের দিকে ভারী বৃষ্টির খবর থাকলে মানুষ আগে থেকেই ঘরে ফিরতে পারে।
ভোটের বাজারে ফলঘোষণার দিকে সকলে তাকিয়ে রয়েছে। সেখানে বৃষ্টির এই পরিবেশ অনেকেই চুটিয়ে উপভোগ করছেন।