দেশের অন্যতম বহুলচর্চিত ‘বৌদি’ তিনি। টেলিভিশনের দর্শকরা তাঁকে এক ডাকে চেনেন ‘আঙুরি ভাবি’ নামে। অভিনেত্রীর আসল নাম শুভাঙ্গী আত্রে।
2
8
প্রায় ২০০০ পর্বের ‘ভাবিজি ঘর পর হ্যায়’ দেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি। সেখানেই বিভূতি নারায়ণ মিশ্র নামের এক চরিত্রের স্ত্রীর ভূমিকায় দেখা যায় শুভাঙ্গীকে।
3
8
গ্রাম্য বধূর এই চরিত্রে বহু মানুষের মন জয় করেছেন শুভাঙ্গী। পণ্ডিত যশরাজ থেকে আশা ভোঁসলে, সাধারণ দর্শকের পাশাপাশি বহু তারকাও রয়েছেন তাঁর অনুরাগীর তালিকায়।
4
8
শুভাঙ্গী অভিনয় করছেন প্রায় ১৭ বছর ধরে। টেলিভিশনে প্রথমবার তাঁকে দেখা যায় একতা কাপুরের ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কে’-তে।
5
8
একতা কাপুরের অপর এক ধারাবাহিক ‘কস্তুরী’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সেই চরিত্রের জন্য একাধিক পুরস্কার পেয়েছেন শুভাঙ্গী। কিন্তু দেশজোড়া খ্যাতি এনে দিয়েছে ‘আঙুরি ভাবি’ চরিত্রটিই।
6
8
শুভাঙ্গী মধ্যপ্রদেশের ইন্দোরের মেয়ে। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও কম যান না অভিনেত্রী। ‘এমবিএ’ বা ‘মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’ ডিগ্রি রয়েছে তাঁর।
7
8
কাজের জগতে সাফল্য এলেও ব্যক্তিজীবনে কিন্তু বেশ টানাপোড়েন রয়েছে অভিনেত্রীর। স্বামী পীযূষ পুরির সঙ্গে সদ্য ১৯ বছরের দাম্পত্য ভেঙেছে তাঁর। দু’জনের এক ১৮ বছর বয়সি কন্যা সন্তানও রয়েছে।
8
8
কেন এত জনপ্রিয় তাঁর চরিত্রটি? সাম্প্রতিক সাক্ষাৎকারে শুভাঙ্গী জানিয়েছেন, টিভিতে গৃহবধূদের কান্না দেখতে দেখতে দর্শক ক্লান্ত, তাই হয়তো হাস্যরসে মন মজেছে তাঁদের।