মঙ্গলবার ৩ মার্চ দোল পূর্ণিমা। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে দোল উৎসব বা বসন্ত উৎসব অন্যতম। ভারতের অন্যান্য প্রদেশে হোলি নামে পালিত হয় এই উৎসব।
2
15
দোলের দিন অনেক বাড়িতে রাধা-কৃষ্ণের পুজো করা হয়। শুধু এরাজ্য নয়, দেশের বিভিন্ন জায়গায় হোলির দিন নানা দেবদেবীর পুজোর রীতি রয়েছে। হিন্দু ধর্মের একটি পবিত্র দিন হিসেবে ধরা হয় দোল পূর্ণিমার দিনটিকে।
3
15
জ্যোতিষ মতে, দোলের দিন কয়েকটি কাজ না করার পরামর্শ দেওয়া হয়। একইভাবে দোলে বেশ কয়েকটি নিয়ম মেনে চললে সংসারে সুখ-শান্তি আসে বলে মনে করা হয়।
4
15
দোলে কী করা উচিত নয়? ১. দোলে অশান্তি বা ঝগড়া করবেন ন। এদিন রাগ, বিবাদ বা খারাপ কথা বলা এড়িয়ে চলুন। জ্যোতিষ মতে, পূর্ণিমার দিনে নেতিবাচক শক্তি দ্রুত ছড়ায়।
5
15
২. অনেকেই উৎসবের নামে মদ্যপান ও সংযমের সীমা ছাড়িয়ে যান। এতে গ্রহদোষ বাড়তে পারে এবং অশুভ ফল আসে।
6
15
৩. পূর্ণিমার রাতে মানসিক অস্থিরতা বাড়তে পারে বলে মনে করা হয়। তাই সাবধানে থাকা ভাল।
7
15
৪. নতুন বাড়ি বা অন্য কিছু কেনা এড়িয়ে চলুন। এদিন গৃহপ্রবেশ করা উচিত নয়।
8
15
৫. এদিন বড় আর্থিক লেনদেনও না করাই ভাল।
9
15
৬. দোল পূর্ণিমার দিন আমিষ খাওয়া উচিত নয়।
10
15
দোলে কী করা উচিত? *দোলে বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করতে পারেন। এতে অন্ধকার কেটে সাফল্যের দেখা মেলে বলে মনে করা হয়।