প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, ভারতীয় রেল এবং ভারতীয় সেনাবাহিনী একটি ‘সহযোগিতা কাঠামো’ চালু করেছে। যার উদ্দেশ্য, অগ্নিবীর এবং প্রাক্তন সেনা সদস্যদের অবসরের পরে কর্মসংস্থানের সুযোগ প্রসারিত করা।
2
11
সেনাবাহিনী ও রেল মন্ত্রকের উদ্যোগে এই উদ্যোগটি সামরিক জীবন থেকে বেসামরিক কর্মজীবনে মসৃণ রূপান্তর নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে।
3
11
রেল মন্ত্রক অনুসারে, এটি রেলের অভ্যন্তরে চাকরির সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বিশেষ সহায়তা করবে।
4
11
ভারত সরকার বৃহস্পতিবার সেনা, নৌসেনা এবং বায়ুসেনা পদক বীরত্ব পুরস্কার বিজয়ীদের রেলপথে বিশেষ ছাড় দেওয়ার জন্য একটি নির্দেশ জারি করেছে।
5
11
এই নির্দেশ অনুসারে, পুরস্কার বিজয়ীরা, তাঁদের স্বামী বা স্ত্রী (বিধবা/বিপত্নীকদের পুনর্বিবাহ না হওয়া পর্যন্ত) এবং অবিবাহিত মরণোত্তর পুরস্কার বিজয়ীদের পিতামাতা, একজন সঙ্গীসহ ভারতীয় রেলে ফার্স্ট ক্লাস, ২ এসি এবং এসি চেয়ার কারে আজীবন বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন।
6
11
সংবাদ সংস্থা এএনআই-এর একটি প্রতিবেদন অনুসারে, এর পাশাপাশি, ভারত সরকারের বেশ কিছু উদ্যোগ প্রাক্তন সেনা ও প্রাক্তন অগ্নিবীরদের কল্যাণের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। তাঁদের পেশাগত উন্নতি ও বিকাশের জন্য বিভিন্ন সুযোগ প্রদান করছে।
7
11
প্রাক্তন সৈনিক এবং প্রাক্তন অগ্নিবীরদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে, লেভেল-২ বা তার উপরের পদগুলিতে প্রাক্তন সেনাদের জন্য ১০% হরাইজন্টাল সংরক্ষণ এবং লেভেল-১ পদগুলিতে ২০% সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
8
11
এছাড়াও, প্রাক্তন অগ্নিবীরদের জন্য লেভেল-২ বা তার উপরের পদগুলিতে ৫% এবং লেভেল-১ পদগুলিতে ১০% সংরক্ষণ নির্দিষ্ট করা হয়েছে।
9
11
২০২৪ এবং ২০২৫ সালে রেলের নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রাক্তন সৈনিকদের জন্য মোট ১৪,৭৮৮টি পদ সংরক্ষিত রাখা হয়েছিল। যার মধ্যে লেভেল-১-এ ৬,৪৮৫টি এবং লেভেল-২ বা তার উপরের স্তরে ৮,৩০৩টি পদ সংরক্ষিত ছিল।
10
11
লেভেল-১ (পূর্বের গ্রুপ ডি) এবং লেভেল-২ বা তার উপরের পদগুলিতে নিয়োগ যথাক্রমে রেলওয়ে রিক্রুটমেন্ট সেন্টার (আরআরসি) এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি)-এর মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার দ্বারা পরিচালিত হয়।
11
11
প্রাক্তন সৈনিকদের দ্রুত যোগদানকে উৎসাহিত করতে এবং শূন্যপদগুলি পূরণের লক্ষ্যে, রেল মন্ত্রক নিয়মিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ভারতীয় রেল জুড়ে প্রাক্তন সেনাদের চুক্তিভিত্তিক ‘পয়েন্টসম্যান’ হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।