প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার প্রতারণার কৌশলও দিন দিন আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ভয়েস ক্লোন করে পরিবারের সদস্য, বন্ধু বা পরিচিত ব্যক্তির পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা দ্রুত বাড়ছে।
2
13
এই ধরনের জালিয়াতি রুখতেই নতুন নিরাপত্তা ফিচার চালু করেছে গুগল। নতুন এই ফিচারের নাম ফেক কল ডিটেকশন যা অ্যানড্রয়েড ব্যবহারকারীদের সন্দেহজনক ও ভুয়ো কল সম্পর্কে সতর্ক করবে।
3
13
গুগলের মতে, বিশ্বজুড়ে ফোন ও অনলাইন প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। ইন্টারপোলের চলতি বছরের গ্লোবাল ফিনান্সিয়াল ফ্রড থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্টে বলা হয়েছে, পরিচয় জালিয়াতি বা ইমপারসোনেশন ফ্রডের কারণে বিশ্বজুড়ে ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি আর্থিক ক্ষতি হয়েছে।
4
13
এছাড়া এফটিসি-র তথ্য অনুযায়ী, ২০২৪ সালে শুধুমাত্র এই ধরনের প্রতারণার কারণে মার্কিন নাগরিকদের প্রায় ২.৯৫ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এআই প্রযুক্তির প্রসারের ফলে এই ঝুঁকি আরও বেড়েছে।
5
13
গুগল জানিয়েছে, বর্তমানে অনেক মানুষ অচেনা নম্বর থেকে আসা ফোন রিসিভ করেন না। তাই প্রতারকরা নতুন কৌশল গ্রহণ করেছে।
6
13
প্রথমে তারা ইন্টারনেটভিত্তিক সফটওয়্যারের মাধ্যমে ফোন নম্বর স্পুফ করে। অর্থাৎ, আপনার মোবাইলে এমন একটি নম্বর দেখানো হয় যা আপনার পরিচিত কোনও ব্যক্তি বা আত্মীয়ের নম্বর বলে মনে হয়।
7
13
এরপর এআই ভয়েস-ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে সেই ব্যক্তি বা কোনও কর্তৃপক্ষের মতো কণ্ঠস্বর তৈরি করা হয়। ফলে ফোনের অপর প্রান্তে থাকা প্রতারককে অনেক সময় সত্যিকারের আত্মীয়, বন্ধু বা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা বলে মনে হয়।
8
13
গুগলের নতুন নিরাপত্তা ব্যবস্থা ডিফল্টভাবে চালু থাকবে এবং ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। সংস্থাটি একে “ডিজিটাল হ্যান্ডশেক” প্রযুক্তি বলে উল্লেখ করেছে।
9
13
যখন আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা কোনও ব্যক্তির কাছ থেকে কল পাবেন এবং দু’জনেই গুগল অ্যাপ ব্যবহার করবেন, তখন কল আসার সময় অপর প্রান্তের ডিভাইস একটি নীরব যাচাইকরণ সংকেত পাঠাবে। এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে কলটি সত্যিই ওই ব্যক্তির ফোন থেকেই এসেছে।
10
13
কিন্তু যদি কোনও প্রতারক আপনার পরিচিত ব্যক্তির নম্বর ব্যবহার করে কল করে, তাহলে সেই যাচাইকরণ সংকেত পাওয়া যাবে না। এমন পরিস্থিতিতে অ্যানড্রয়েড সিস্টেম প্রকৃত ডিভাইসের সঙ্গে মিলিয়ে দেখবে।
11
13
যদি নিশ্চিত হয় যে আসল ব্যক্তি কোনও কল করছেন না, তাহলে সঙ্গে সঙ্গে স্ক্রিনে একটি সতর্কবার্তা দেখানো হবে এবং ব্যবহারকারীকে কল কেটে দেওয়ার পরামর্শ দেওয়া হবে।
12
13
গুগল জানিয়েছে, ফেক কল ডিটেকশন ফিচারটি চলতি মাস থেকেই বিশ্বজুড়ে অ্যানড্রয়েড ১২ এবং তার পরবর্তী সংস্করণে চলা স্মার্টফোনগুলিতে চালু করা হচ্ছে। প্রথম পর্যায়ে গুগল পিক্সল ডিভাইসগুলিতে এই সুবিধা পৌঁছাবে। এরপর ধাপে ধাপে অন্যান্য অ্যানড্রয়েড স্মার্টফোনেও এটি চালু করা হবে।
13
13
বিশেষজ্ঞদের মতে, এআই ভিত্তিক ভয়েস স্ক্যাম দ্রুত বাড়তে থাকায় গুগলের এই নতুন উদ্যোগ কোটি কোটি অ্যানড্রয়েড ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও অর্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।