সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হয়েছে। সেই সঙ্গেই আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী-সহ রাজ্যের বিভিন্ন কর্মীদের মাসিক বেতন বা ভাতা বাড়ানোর সিদ্ধান্ত বাজেটে ঘোষণা করেছে রাজ্য সরকার।
2
6
তবে রাজ্য পশ্চিমবঙ্গের এবারের বাজেটে রাজ্যে নিযুক্ত জাতীয় স্বাস্থ্য মিশন বা এনএইচএম কর্মীদের বেতন বাড়ানর কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
3
6
বৃহস্পতিবার ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানে রাজ্যে নিযুক্ত জাতীয় স্বাস্থ্য মিশন বা এনএইচএম কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
4
6
৪ মন্ত্রিসভার বৈঠকে সিন্ধান্ত হয়েছে যে, জাতীয় স্বাস্থ্য মিশন বা এনএইচএম সবস্তরের কর্মীদের মাসে ৫০০০ টাকা বেতন বাড়ানো হবে। যা কার্যকর হবে ১ আগস্ট থেকে।
5
6
জাতীয় স্বাস্থ্য মিশন বা এনএইচএম হল ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক পরিচালিত একটি স্বাস্থ্য কর্মসূচি। দেশের সব রাজ্যেই এই প্রকল্পের আওতায় কর্মী রয়েছেন। গর্ভবতী মহিলাদের সুচিকিৎসা, যক্ষ্মা, ম্যালেরিয়া, ডেঙ্গু রোগ প্রতিরোধে সহায়তা করেন এনএইচএম-এর কর্মীরা।
6
6
এছাড়াও এই প্রকল্পের আওতায় রয়েছেন, চুক্তিভিত্তিক চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, ডিটিপি অপারেটর।