বিয়ের মরশুম আসতেই ওঠানামা করতে শুরু করল হলুদ ধাতুর দর, কলকাতার দাম জেনে নিন

রজত বোস
২৯ নভেম্বর ২০২৫ ০৮ : ৫৬
সোনার দাম ফের বাড়ল। বিয়ের মরশুম পড়তেই সোনার দামে ওঠানামা শুরু হয়েছে।
শনিবার ২৯ নভেম্বর শহর কলকাতায় ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ১,২১,০৫০ টাকা। শুক্রবার যা ছিল ১,২০,৬৫০ টাকা।
২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম শনিবার ১,২৭,৩৫০ টাকা। শুক্রবার দাম ছিল ১,২৬,০৯৫০ টাকা।
২৪ ক্যারাটের পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম হয়েছে শনিবার ১,২৬,৭০০ টাকা। শুক্রবার দাম ছিল ১,২৬,৩০০ টাকা।
রুপোর দামও বেড়েছে। শনিবার ২৯ নভেম্বর ১ কেজি খুচরো রুপোর দাম ১,৬৪,৯০০ টাকা। শুক্রবার দাম ছিল ১,৬৪,৪০০ টাকা।
১ কেজি রুপোর বাটের দাম শনিবার ১,৬৪,৮০০ টাকা। শুক্রবার দাম ছিল ১,৬৪,৩০০ টাকা।
দেশের অন্যান্য শহরের মধ্যে দিল্লি, চেন্নাই, মুম্বইয়েও সোনার দাম ঊর্ধ্বমুখী। এক লাখের গণ্ডি ছাড়িয়েছে।