বিয়ের মরশুমে সোনার দামে এত বদল! কলকাতার দর শুনলে এখনই যাবেন কিনতে

রজত বোস
২৮ নভেম্বর ২০২৫ ০৯ : ০৭
সোনার দামে বড় বদল। বিয়ের মরশুমে বেশ খানিকটা কমল সোনার দাম।
শুক্রবার ২৮ নভেম্বর শহর কলকাতায় ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ১,২০,৬৫০ টাকা। বৃহস্পতিবার যা ছিল ১,২০,৭০০ টাকা।
২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম ১,২৬,৯৫০ টাকা। বৃহস্পতিবার যা ছিল ১,২৭,০০০ টাকা।
২৪ ক্যারাটের পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম শুক্রবার ১,২৬,৩০০ টাকা। বৃহস্পতিবার ছিল ১,২৬,৩৫০ টাকা।
রুপোর দাম অবশ্য বেড়েছে। শুক্রবার ১ কেজি খুচরো রুপোর দাম ১,৬৪,৪০০ টাকা।
১ কেজি রুপোর বাটের দাম শুক্রবার হয়েছে ১,৬৪,৩০০ টাকা।
দেশের অন্যান্য শহরের মধ্যে দিল্লি, চেন্নাই, মুম্বইয়েও সোনার দাম এক লক্ষেরও গণ্ডি টপকে গেছে।