লক্ষ্মীবারে একেবারে লক্ষ্মীলাভ, কলকাতায় হলুদ ধাতুর দর চমকে দেবে

রজত বোস
৪ ডিসেম্বর ২০২৫ ০৯ : ২০
সোনার দাম একটু একটু করে বাড়ছে। বিয়ের মরশুম পড়তেই।
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর শহর কলকাতায় ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ১,২২,৮৫০ টাকা। বুধবার ছিল ১,২২,৭০০ টাকা।
২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম বেড়ে হয়েছে ১,২৯,২৫০ টাকা।
২৪ ক্যারাটের পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম ১,২৮,৬০০ টাকা। বুধবার দাম ছিল ১,২৮,৪৫০ টাকা।
রুপোর দাম অনেকটাই বেড়েছে। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর শহর কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম ১,৭৯,০৫০ টাকা। বুধবার দাম ছিল ১,৭৬,১০০ টাকা।
১ কেজি রুপোর বাটের দাম বৃহস্পতিবার কলকাতায় ১,৭৮,৯৫০ টাকা। বুধবার দাম ছিল ১,৭৬,০০০ টাকা।
মুম্বই, দিল্লি, চেন্নাই সহ দেশের অন্যান্য শহরেও সোনার দাম এক লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেছে।