সোনার দামে এত বদল! বিয়ের মরশুমে হলুদ ধাতুর এই দর শুনলে ভিরমি খাবেন

রজত বোস
১৩ ডিসেম্বর ২০২৫ ০৯ : ২৪
সোনার দাম শুক্রবারের তুলনায় শনিবার একটু কমল। তবে সামান্যই। যেহেতু বিয়ের মরশুম চলছে। তাই চাহিদা রয়েছে হলুদ ধাতুর।
২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম শনিবার ১,২৫,৫৫০ টাকা।
২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম শনিবার ১৩ ডিসেম্বর ১,৩২,০৫০ টাকা।
২৪ ক্যারাটের পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম শনিবার হয়েছে ১,৩১,৪০০ টাকা।
রুপোর দাম আবার সামান্য বেড়েছে। শনিবার শহর কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম ১,৯৪,২০০ টাকা।
১ কেজি রুপোর বাটের দাম শনিবার হয়েছে ১,৯৪,১০০ টাকা।
দেশের অন্যান্য শহরের মধ্যে দিল্লি, মুম্বই, চেন্নাইয়েও সোনার দাম এক লাখের গণ্ডি ছাড়িয়ে গেছে।