ভারতের বহু মানুষের কাছে সোনা শুধু একটি আর্থিক সম্পদ নয়, বরং তা দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।
2
12
জ্বালানির দাম বা বাজারের দিকে নজর রাখার মতোই, মানুষ আজকাল অভ্যাসবশতই সোনার দাম দেখেন। বিয়ে, উৎসব বা দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্যই হোক না কেন, সোনার দাম নীরবে অনেক সিদ্ধান্তকে প্রভাবিত করে।
3
12
আন্তর্জাতিকের বাজারের উপর নির্ভর করে ভারতে সোনার দাম নির্ধারিত হয়। যেহেতু ভারতে বেশিরভাগ সোনা আমদানি করা হয়। তাই, ডলারের দাম শক্তিশালী হলে ভারতে সোনার দাম বৃদ্ধি পায়।
4
12
ইরান-আমেরিকা-ইজরায়েল যুদ্ধ চলাকালীন বাজারে টালামাটাল পরিস্থিতিতে সোনার দাম পড়েছিল হু হু করে। ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। তারপরে খানিকটা মাথাচাড়া দিয়েছে সোনার দর। আসুন দেখে নেওয়া যাক সপ্তাহের শেষ দিনে বাজার বন্ধের সময় সোনার দাম কোথায় দাঁড়িয়েছে।
5
12
শুক্রবার বাজার বন্ধের সময় কলকাতা সোনার দাম বেড়েছে। এদিন সন্ধ্যায় প্রতি গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৭ টাকা বেড়ে ১৫,২৩৫ টাকায় দাঁড়িয়েছে। ২২ ক্যারাট সোনার দাম ৮০ টাকা বেড়ে ১৩,৯৬৫ টাকায় দাঁড়িয়েছে। ১৮ ক্যারাট সোনার দাম ১১,৪২৬ টাকা। দাম বেড়েছে ৬৫ টাকা।
6
12
দিল্লিতে প্রতি গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৭ টাকা বেড়ে ১৫,২৫০ টাকায় দাঁড়িয়েছে। ২২ ক্যারাট সোনার দাম ৮০ টাকা বেড়ে ১৩,৯৮০ টাকায় দাঁড়িয়েছে। ১৮ ক্যারাট সোনার দাম ১১,৪৪১ টাকা। দাম বেড়েছে ৬৫ টাকা।
7
12
মুম্বইয়ে প্রতি গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৭ টাকা বেড়ে ১৫,২৩৫ টাকায় দাঁড়িয়েছে। ২২ ক্যারাট সোনার দাম ৮০ টাকা বেড়ে ১৩,৯৬৫ টাকায় দাঁড়িয়েছে। ১৮ ক্যারাট সোনার দাম ১১,৪২৬ টাকা। দাম বেড়েছে ৬৫ টাকা।
8
12
চেন্নাইয়ে প্রতি গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৩৬ টাকা বেড়ে ১৫,৪০৯ টাকায় দাঁড়িয়েছে। ২২ ক্যারাট সোনার দাম ১২৫ টাকা বেড়ে ১৪,১২৫ টাকায় দাঁড়িয়েছে। ১৮ ক্যারাট সোনার দাম ১১,৭৭৫ টাকা। দাম বেড়েছে ১২৫ টাকা।
9
12
আহমেদাবাদে প্রতি গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৭ টাকা বেড়ে ১৫,২৪০ টাকায় দাঁড়িয়েছে। ২২ ক্যারাট সোনার দাম ৮০ টাকা বেড়ে ১৩,৯৭০ টাকায় দাঁড়িয়েছে। ১৮ ক্যারাট সোনার দাম ১১,৪৩১ টাকা। দাম বেড়েছে ৬৫ টাকা।
10
12
বেঙ্গালুরুতে প্রতি গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৭ টাকা বেড়ে ১৫,২৩৫ টাকায় দাঁড়িয়েছে। ২২ ক্যারাট সোনার দাম ৮০ টাকা বেড়ে ১৩,৯৬৫ টাকায় দাঁড়িয়েছে। ১৮ ক্যারাট সোনার দাম ১১,৪২৬ টাকা। দাম বেড়েছে ৬৫ টাকা।
11
12
সোনার দামের ঘন ঘন পরিবর্তিত হয়। কোনও কোনও দিন এটি বিশ্বের নানা ঘটনার কারণে প্রভাবিত হয়, যেমন মুদ্রার দর পরিবর্তন বা বিদেশের চাহিদা। আবার অন্য সময়ে, কর বা উৎসবের কেনাকাটার মতো স্থানীয় কারণগুলি সোনার দামকে পরিবর্তন করে।
12
12
শক্তিশালী চাহিদা এবং অর্থনৈতিক কারণের জন্য ২০২৬ সালে সোনার দাম সাধারণত বেশি থাকবে বা ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। যদিও মার্কিন ডলার শক্তিশালী হলে বা দাম বাড়লে স্বল্পমেয়াদে সামান্য সংশোধন (হ্রাস) ঘটতে পারে।