দেশের জনপ্রিয় একাধিক মদ ব্র্যান্ডের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া । নিয়ন্ত্রক সংস্থা একাধিক রাম ও হুইস্কি ব্র্যান্ডের কিছু ভ্যারিয়েন্ট নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে। তালিকায় রয়েছে জনপ্রিয় ওল্ড মঙ্ক, ম্যাকডাওয়েল নম্বর ওয়ান, ব্যাগপাইপার, অ্যান্টিকিউটি ব্লু এবং রয়্যাল চ্যালেঞ্জের মত ব্র্যান্ড।
2
9
FSSAI-এর অভিযোগ, কিছু নির্মাতা প্রকৃত বয়স বাড়ানোর প্রক্রিয়ার পরিবর্তে কৃত্রিম বা বাইরের ফ্লেভার ব্যবহার করে মদের স্বাদ ও গন্ধ তৈরি করছে। এর ফলে গ্রাহকদের বিভ্রান্ত করার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
3
9
FSSAI তিনটি ওল্ড মঙ্ক রাম ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে রয়েছে ওল্ড মঙ্ক দ্য লেজেন্ড, ওল্ড মঙ্ক গোল্ড রিজার্ভ এবং ওল্ড মঙ্ক ট্রিপল এক্স রাম। FSSAI-এর দাবি, এই পণ্যগুলিতে প্রকৃত দীর্ঘদিন ধরে সংরক্ষণের বদলে কৃত্রিম ফ্লেভারের ব্যবহার করা হয়েছে।
4
9
ওল্ড মঙ্ক ট্রিপস এক্স রামের লেবেলিং নিয়ে বিশেষ আপত্তি জানিয়েছে FSSAI। সংস্থার দাবি, পণ্যের গায়ে “৭ years’ blended” লেখা থাকলেও এর প্রধান উপাদান হল নিরপেক্ষ, অপরিপক্ব স্পিরিট।
5
9
FSSAI-এর মতে, এটি মদ সংক্রান্ত খাদ্য নিরাপত্তা নিয়মের বিরোধী। কারণ কোনও blend-এর ক্ষেত্রে তার বয়সের দাবি করতে হলে মিশ্রণে থাকা সবচেয়ে কম বয়সের spirit-এর বয়স অনুযায়ী তা উল্লেখ করতে হয়।
6
9
FSSAI জানিয়েছে, প্রাকৃতিক ফ্লেভার ব্যবহার সব ক্ষেত্রে নিষিদ্ধ নয়। যেমন, কোনও অ্যালকোহলিক পানীয়তে কফি বা ভ্যানিলার স্বাদ যোগ করা যেতে পারে।
7
9
তবে সমস্যা হচ্ছে যখন কোনও পণ্যকে রাম বা হুইস্কি হিসেবে বিক্রি করা হয়, অথচ তার আসল স্বাদ ও গন্ধ তৈরি করতে বাইরে থেকে রাম বা হুইস্কির ফ্লেভার যোগ করা হয়। FSSAI-এর বক্তব্য, এটি গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে।
8
9
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনও উৎপাদন পদ্ধতি নেই যেখানে রামের মধ্যে আলাদা করে রাম ফ্লেভার বা হুইস্কির মধ্যে হুইস্কি ফ্লেভার যোগ করা হয়।
9
9
FSSAI-এর এই পদক্ষেপের ফলে দেশের অ্যালকোহল শিল্পে নতুন করে নিয়ন্ত্রণ ও লেবেলিং সংক্রান্ত বিতর্ক শুরু হয়েছে। গ্রাহকদের কাছে পণ্যের প্রকৃত মান ও উপাদান সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।