তীব্র দাবদাহে পুড়ছে দেশ। দেশের বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪০ ডিগ্রির বেশি।
2
5
তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে দেশের পাঁচটি রাজ্যে। সেই তালিকায় রয়েছে-ছত্তিশগড়, উত্তরাখন্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং কেরল।
3
5
স্কুল পড়ুয়াদের স্বার্থে কোথাও পরিবর্তন করা হয়েছে ক্লাস শুরুর সময়, আবার কোনও রাজ্যে এগিয়ে নিয়ে আসা হয়েছে গ্রীষ্মকালীন ছুটি।
4
5
মধ্যপ্রদেশে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে ক্লাস। ওড়িশায় স্কুল শুরুর সময় করা হয়েছে সকাল সাড়ে ৬টা। ছত্তিশগড় এবং কেরলেও গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনা হয়েছে।
5
5
স্কুল পড়ুয়াদের সুস্থতার কথা মাথায় রেখে ব্যতিক্রমী পদক্ষেপ উত্তরাখন্ডের সরকারি স্কুলে। তাপপ্রবাহের জেরে পড়ুয়ারা যাতে অসুস্থ না হয়ে পড়ে তাই পর্যাপ্ত জলপানের জন্য বিরতি দেওয়া হবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্কুলে জরুরি চিকিৎসা ব্যবস্থার জন্য যথাযথ পরিকাঠামো রাখার উপরও জোর দেওয়া হয়েছে সরকারি তরফে।