আগস্টের প্রথম দিনে ভাগ্য বড় চমক! শনিবার কারা পাবেন সুখবর, কাদের থাকতে হবে সতর্ক? জেনে নিন
নিজস্ব সংবাদদাতা
৩১ জুলাই ২০২৬ ১৯ : ৫৬
শেয়ার করুন
1
13
শনিবার ১ আগস্ট, ২০২৬। মাসের প্রথম দিনটি কেমন কাটবে? কর্মক্ষেত্রে সাফল্য মিলবে, নাকি নতুন কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে? অর্থভাগ্য কেমন থাকবে? পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে কী অপেক্ষা করছে? অনেকের মনেই এই প্রশ্ন ঘুরপাক খায়। তাহলে এক নজরে দেখে নিন শনিবারের রাশিফল।
2
13
মেষঃ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে ভেবে নিন। অর্থ নিয়ে অযথা ঝুঁকি নেবেন না।
3
13
বৃষ: পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। আর্থিক দিক মোটামুটি পোক্ত থাকবে। পুরনো কোনও সমস্যার সমাধান হতে পারে।
4
13
মিথুন: চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। তবে খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি।
5
13
কর্কট: আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।
6
13
সিংহ: আজ কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। বিশ্রাম নেওয়ারও প্রয়োজন রয়েছে।
7
13
কন্যা: দীর্ঘদিনের পরিকল্পনা সফল হতে পারে। পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ।
8
13
তুলা: ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন।
9
13
বৃশ্চিক: অর্থভাগ্য খুলতে পারে। নতুন কাজ শুরু করার জন্য দিনটি অনুকূল। তবে রাগ নিয়ন্ত্রণে রাখুন।
10
13
ধনু: দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। পরিবারের সমর্থন পাবেন।
11
13
মকর: অফিসে সহকর্মীদের সহযোগিতা পাবেন। কোনও পুরনো কাজ শেষ হতে পারে। অর্থ সঞ্চয়ের দিকে নজর দিন।
12
13
কুম্ভ: নতুন পরিচয় ভবিষ্যতে লাভজনক হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন।
13
13
মীন: পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। ধৈর্য ধরে কাজ করলে সাফল্য মিলবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।