ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি হারিয়ে অবশেষে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার, ৩০ অক্টোবর সকাল থেকেই আবহাওয়া পুরোপুরি শুষ্ক হওয়ার কোনও সম্ভাবনা নেই। বরং দক্ষিণ থেকে উত্তর- রাজ্যের দুই প্রান্তেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
2
8
অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বর্তমানে শক্তি হারিয়ে নিম্নচাপ হিসেবে ছত্তিশগড় ও সংলগ্ন ওড়িশার ওপর অবস্থান করছে। উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে এটি আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হতে পারে।
3
8
আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে টানা বৃষ্টি হবে না।
4
8
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
5
8
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
6
8
পাশাপাশি, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
7
8
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহের বিভিন্ন অংশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া বইতে পারে।
8
8
প্রয়োজনে বাইরে বেরোলে অবশ্যই সঙ্গে ছাতা রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবির।