মাসের শেষে লক্ষ্মী নারায়ণ যোগে বাম্পার লাভ ৪ রাশির! হুহু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, হতে পারে পদোন্নতিও
নিজস্ব সংবাদদাতা
২৯ অক্টোবর ২০২৬ ২১ : ২৮
শেয়ার করুন
1
9
২৯ অক্টোবর তুলা রাশিতে তৈরি হয়েছে লক্ষ্মী নারায়ণ যোগ। বুধ এবং শুক্র যখন জুটি বাঁধে তখন এই বিরল, ইতিবাচক যোগ তৈরি হয়। এর ফলে লাভবান হবেন কারা? ছবি- সংগৃহীত
2
9
তুলা: এই রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়বে। একই সঙ্গে সাফল্যের পথ খুলতে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ আসতে পারে। নতুন দায়িত্ব, পদোন্নতি অথবা গুরুত্বপূর্ণ কোনও প্রকল্পে কাজ করার সম্ভাবনা তৈরি হতে পারে।ছবি- সংগৃহীত
3
9
আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চুক্তি, গ্রাহক বৃদ্ধি ও লাভের সুযোগ তৈরি হতে পারে। মনের কথা প্রকাশ করার সুযোগ বাড়তে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্কের মাধুর্য বাড়ানোর অনুকূল সময় হতে পারে।ছবি- সংগৃহীত
4
9
কন্যা: আর্থিক উন্নতির নতুন সুযোগ পাবেন। কন্যা রাশির জাতকদের জন্য এই যোগ অর্থ ও সঞ্চয়ের বিষয়ে নতুন করে ভাবার সুযোগ এনে দিতে পারে। আটকে থাকা পাওনা আদায়ের চেষ্টা সফল হতে পারে। সঞ্চয় বাড়ানো এবং অতিরিক্ত আয়ের পথ খোঁজার সুযোগ আসতে পারে।ছবি- সংগৃহীত
5
9
হিসাবরক্ষণ, শিক্ষা, লেখালিখি, পরামর্শদান ও যোগাযোগের কাজে যুক্ত ব্যক্তিরা নিজেদের দক্ষতার মাধ্যমে এগিয়ে যেতে পারেন। পরিবারের সঙ্গে অর্থসংক্রান্ত আলোচনা ইতিবাচক হতে পারে। তবে বড় অঙ্কের বিনিয়োগের আগে ভালভাবে হিসাব করে নেওয়া জরুরি।ছবি- সংগৃহীত
6
9
মেষ: কর্মক্ষেত্র ও অংশীদারি ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। মেষ রাশির জাতকদের ক্ষেত্রে সম্পর্ক, চুক্তি ও অংশীদারির মাধ্যমে নতুন সুযোগ তৈরি হতে পারে এই সময়। নতুন ক্লায়েন্ট, গুরুত্বপূর্ণ যোগাযোগ অথবা পেশাগত অংশীদারির মাধ্যমে কাজের পরিধি বাড়তে পারে।ছবি- সংগৃহীত
7
9
যৌথ উদ্যোগ শুরু করার পরিকল্পনা থাকলে আলোচনা এগোতে পারে। তবে চুক্তির শর্তাবলি ভালভাবে যাচাই করা দরকার। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার সুযোগ আসতে পারে। অবিবাহিতদের নতুন কারও সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনাও রয়েছে।ছবি- সংগৃহীত
8
9
কুম্ভ: নতুন পরিকল্পনা ও সৃজনশীল কাজে লাভের সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়ে সৃজনশীলতা, দক্ষতা ও নতুন ধারণাকে কাজে লাগানোর সুযোগ তৈরি হতে পারে। নতুন প্রকল্প, প্রশিক্ষণ কিংবা নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ আসতে পারে। সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর কাজে যুক্ত ব্যক্তিরা নতুন সম্ভাবনা খুঁজে পেতে পারেন।ছবি- সংগৃহীত
9
9
পরিকল্পিতভাবে কাজ করলে আয় বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে। অতিরিক্ত আয়ের জন্য নতুন কোনও দক্ষতা কাজে লাগাতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনা ও পারস্পরিক বোঝাপড়া বাড়তে পারে। দীর্ঘদিনের কোনও ব্যক্তিগত পরিকল্পনা বাস্তবায়নের পথও খুঁজে পেতে পারেন।ছবি- সংগৃহীত