ক্রমশ ঘনাচ্ছে বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ। মৌসম ভবন (আইএমডি) মঙ্গলবার জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণাবর্ত পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূল অতিক্রম করার আগে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
2
10
সোমবার আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
3
10
মৌসম ভবন জানিয়েছে, পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ১৮ কিমি প্রতি ঘণ্টা বেগে পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাড়ে ৮টায় এটি ১৭.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬.০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি একই অঞ্চলে অবস্থান করছিল।
4
10
নিম্নচাপটি ওড়িশার গোপালপুর থেকে প্রায় ২০০ কিমি দক্ষিণ-পূর্বে, অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে ২০০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে, ওড়িশার পুরী থেকে ২১০ কিমি দক্ষিণে এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ২৯০ কিমি পূর্বে অবস্থান করছে।
5
10
হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যে পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মৌসম ভবনের পূর্বভাস, নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে।
6
10
মৌসম ভবনে পূর্বাভাস, নিম্নচাপটি বুধবার রাত এবং বৃহস্পতিবার ভোরের দিকে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূল গভীর নিম্নচাপ রূপে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
7
10
উত্তর ভারত মহাসাগরের ঘূর্ণিঝড়ের নামের তালিকা অনুযায়ী, এই অঞ্চলে সৃষ্ট পরবর্তী ঘূর্ণিঝড়টির নাম হবে অর্ণব। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এবং মৌসম ভবন দ্বারা পরিচালিত আঞ্চলিক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নামকরণের তালিকা অনুযায়ী ‘অর্ণব’ নামটি দিয়েছে বাংলাদেশ। যার বাংলা অর্থ ‘মহাসাগর’।
8
10
‘অর্ণব’ নামটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে ‘অর্ণব’ নামটিই পরবর্তী নাম হিসেবে ব্যবহার করা হবে। আপাতত এটিকে বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ বলাই শ্রেয়। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা নির্ভর করছে আগামী আবহাওয়ার পরিস্থিতির ওপর।
9
10
শ্রীকাকুলাম ও বিজয়নগরমের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। ২২-২৩ সেপ্টেম্বর এই দু’টি জেলা এবং পার্বতীপুরম মানিয়ামের বিচ্ছিন্ন কিছু স্থানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
10
10
২৩-২৪ সেপ্টেম্বর, শ্রীকাকুলাম, বিজয়নগরম, পার্বতীপুরম মানিয়াম এবং আল্লুরি সীতারামা রাজুতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আনাকাপল্লি, বিশাখাপত্তনম, কাকিনাদা, পূর্ব গোদাবরী এবং এলুরুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মৎস্যজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।