এটিএম বা ডেবিট কার্ড এখন আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। টাকা তোলা, দোকানে পেমেন্ট করা, অনলাইন কেনাকাটা-সব ক্ষেত্রেই কার্ড ব্যবহার হয়। কিন্তু হঠাৎ যদি দেখেন আপনার কার্ডটি হারিয়ে গেছে বা চুরি হয়েছে, তাহলে এক মুহূর্তও দেরি করা উচিত নয়। দ্রুত ব্যবস্থা নিলে আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব।
2
9
কার্ড হারানোর পর সবচেয়ে জরুরি পদক্ষেপ হল কার্ড ব্লক করা। এতে সেটি ব্যবহার করে কেউ টাকা তুলতে বা কেনাকাটা করতে পারবে না। কার্ড ব্লক করার কয়েকটি সহজ উপায় আছে। যেমন-
3
9
মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমেঃ আপনার ব্যাঙ্কের মোবাইল অ্যাপ খুলুন। ‘ডেবিট/এটিএম কার্ড’ অপশনে গিয়ে ‘ব্লক কার্ড’ বা ‘হটলিস্ট কার্ড’ নির্বাচন করুন। কয়েকটি তথ্য নিশ্চিত করার পরই কার্ড ব্লক হয়ে যাবে। এটি সবচেয়ে দ্রুত ও সহজ পদ্ধতি।
4
9
কাস্টমার কেয়ার নম্বরে ফোন করেঃ প্রতিটি ব্যাঙ্কের ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর থাকে। সেই নম্বরে ফোন করে নির্দেশ মেনে কার্ড ব্লক করা যায়। ফোনে আপনার অ্যাকাউন্ট নম্বর, জন্মতারিখ বা রেজিস্টার্ড মোবাইল নম্বর জানতে চাওয়া হতে পারে।
5
9
এসএমএসের মাধ্যমেঃ কিছু ব্যাঙ্ক নির্দিষ্ট ফরম্যাটে এসএমএস পাঠিয়ে কার্ড ব্লক করার সুবিধা দেয়। রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে নির্দিষ্ট নম্বরে মেসেজ পাঠালেই কার্ড ব্লক হয়ে যায়।
6
9
ব্যাঙ্কের শাখায় গিয়েঃ যদি অনলাইন বা ফোনের সুবিধা না থাকে, তাহলে সরাসরি ব্যাঙ্কের নিকটবর্তী শাখায় গিয়ে লিখিতভাবে কার্ড ব্লক করার আবেদন করতে পারেন।
7
9
এরপর কী করবেন? কার্ড ব্লক করার পর নতুন কার্ডের জন্য আবেদন করুন। সাধারণত ৭–১০ কর্মদিবসের মধ্যে নতুন কার্ড আপনার ঠিকানায় পৌঁছে যায়। নতুন কার্ড পাওয়ার পর সেটি অ্যাক্টিভ করে নতুন পিন সেট করতে হবে।
8
9
কার্ড হারানোর সঙ্গে সঙ্গেই ব্লক করুন। মোবাইলে এসএমএস অ্যালার্ট চালু রাখুন, যাতে সন্দেহজনক লেনদেন দ্রুত বুঝতে পারেন। কারও সঙ্গে পিন বা ওটিপি শেয়ার করবেন না। কার্ডের নম্বর বা ছবি সোশ্যাল মিডিয়ায় কখনও পোস্ট করবেন না।
9
9
এটিএম কার্ড হারানো অস্বস্তিকর হলেও আতঙ্কিত হওয়ার দরকার নেই। দ্রুত কার্ড ব্লক করলে আপনার টাকা সুরক্ষিত থাকবে। সচেতন থাকলেই বড় আর্থিক ক্ষতি সহজেই এড়ানো যায়।