অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের কাজ চলছে পুরোদমে। অনলাইন এবং অফলাইন দু’ভাবেই ফর্ম পূরণ করতে পারছেন আবেদনকারীরা।
2
12
১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে ফর্ম পূরণের কাজ শুরু হয়েছে। ৫ জুন থেকে নতুন পোর্টালে অনলাইনে আবেদন করা যাচ্ছে।
3
12
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ইতিমধ্যেই ৫০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে কতজন মহিলার নাম নথিভুক্ত হচ্ছে, তা জানিয়ে দেওয়া হবে।
4
12
জানা গিয়েছে, বেশিরভাগ আবেদনকারীই ভুলটি করছেন ব্যক্তিগত তথ্য, নামের বানান ভুল, অ্যাকাউন্ট নম্বর লিখতে গিয়ে ভুল, ঠিকানা অসম্পূর্ণ ইত্যাদি ভুল করেছেন। এবং ফর্ম জমাও দিয়ে ফেলেছেন।
5
12
এবার তাঁরা চিন্তায় পড়ে গিয়েছেন যে, এই ভুল সংশোধন করা যাবে কীভাবে? যদি সংশোধন করা সম্ভব না হয়, তাহলে কী আবেদন বাতিল হয়ে যাবে? মিলবে না আর টাকা?
6
12
বিশেষজ্ঞদের মত, আবেদনে বানানগত ভুল বা সাধারণ ত্রুটি সংশোধন করা সম্ভব। কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর, আধার, মোবাইল নম্বর বা পরিচয়পত্র সংক্রান্ত তথ্য ভুল লিখলে টাকা না সম্ভাবনা বেশি।
7
12
কারণ, সরকার সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠাবে। কোনও তথ্য ভুল লিখলে সরকারের সঙ্গে ব্যাঙ্কের তথ্য মিলবে না। তাই টাকাও পাঠানো হবে না।
8
12
ফর্ম পূরণের সময় তাড়াহুড়োয় ভুল তথ্য লিখলে, বিশেষ করে আয় সংক্রান্ত তথ্য ভুল জমা দিলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
9
12
অনলাইন এবং অফলাইন, দু’ভাবেই ফর্ম পূরণের শেষে একটি ডিক্লারেশন রয়েছে। সেখান লেখা থাকে আমি সজ্ঞানে সঠিক তথ্য প্রদান করছি এবং সকল নথি জমা দিয়েছি।
10
12
সেখানে আরও লেখা থাকে যে, কোনও তথ্য ভুল প্রমাণিত হলে সামাজিক সুরক্ষার সুবিধা বন্ধ হতে পারে। এই ডিক্লারেশনে আবেদনকারীকে সই করতে হয়।
11
12
সুতরাং, আবেদনকারীকে অবশ্যই ধীরে সুস্থে ফর্ম পূরণ করতে হবে। ফর্মে যেসব বিষয়ে জানতে চাওয়া হয়েছে, সেই সংক্রান্ত তথ্য না থাকলে নট অ্যাপ্লিকেবল লিখতে হবে বলে জানিয়েছেন, মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
12
12
অফলাইনে আবেদনে ভুল করে থাকলে, সেটিকে সংশোধন করে পুনরায় ফর্ম পূরণ করার সুযোগ রয়েছে। কিন্তু অনলাইনে সেই ভুল সংশোধনের কোনও সুযোগই নেই। তাই সাবধান।