পশ্চিমবঙ্গ সরকারের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র আনুষ্ঠানিক সূচনা বুধবার। রাজ্যের বিভিন্ন ব্লক, পুরসভা এবং কলকাতা পুরনিগম এলাকার নির্দিষ্ট কেন্দ্র থেকে উপভোক্তারা ভার্চুয়ালি এই অনুষ্ঠানে অংশ নেবেন।
2
10
সরকারি আধিকারিকদের মতে, উদ্বোধনের দিন প্রতিটি ব্লক, পুরসভা এবং কলকাতা পুরনিগম এলাকা থেকে ১০০ জন করে নির্বাচিত উপভোক্তার হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হবে।
3
10
সংশ্লিষ্ট এলাকার মহকুমাশাসক, ব্লক উন্নয়ন আধিকারিক এবং জেলা প্রশাসনের সুপারিশের ভিত্তিতে এই উপভোক্তাদের নির্বাচন করা হয়েছে। কলকাতা পুরনিগম এলাকায় চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব থাকবে পুর কমিশনারের উপর। অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার বিধায়করাও উপস্থিত থাকবেন।
4
10
অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলা উপভোক্তারা প্রতি মাসে ৩,০০০ করে আর্থিক সহায়তা পাবেন। চলতি বছরের বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল এই প্রকল্প।
5
10
নতুন প্রকল্প চালু হওয়ার ফলে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা কার্যকর হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেখানে সর্বাধিক ১,৫০০ পর্যন্ত ভাতা দেওয়া হতো, সেখানে নতুন প্রকল্পে সেই অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে।
6
10
সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদনকারীকে মহিলা হতে হবে। বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। স্থায়ী সরকারি কর্মচারী বা সরকারি পেনশনভোগী হলে আবেদন করা যাবে না। আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না।
7
10
অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করার জন্য সরকার একটি ১২ পাতার আবেদনপত্র প্রকাশ করেছে। আবেদনকারীকে নির্ধারিত ফর্ম পূরণ করে জমা দিতে হবে। পরে সরকারি আধিকারিকরা তথ্য যাচাই করার পর চূড়ান্তভাবে নাম নথিভুক্ত করা হবে।
8
10
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন যে, ১ জুন থেকে শুরু হওয়া এই নথিভুক্তিকরণ প্রক্রিয়া ৯০ দিন ধরে চলবে। রাজ্যের প্রতিটি পুরসভা ও ওয়ার্ডে অনলাইন এবং অফলাইন—দুই পদ্ধতিতেই আবেদন গ্রহণ করা হবে। স্থানীয় বিধায়করাও এই কাজে সহযোগিতা করবেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নির্ধারিত নথিভুক্তিকরণ সম্পূর্ণ করার পরেই উপভোক্তারা প্রকল্পের অর্থ পাবেন।
9
10
অন্নপূর্ণা যোজনার অর্থ আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে কি না তা জানতে রাজ্যের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে লগ-ইন করতে হবে। সেখানে ‘Track Applicant Status’ অপশনে গিয়ে আবেদন নম্বর (Application ID), আধার নম্বর অথবা নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে স্ট্যাটাস দেখা যাবে।
10
10
এছাড়াও, আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা হয়েছে কি না, তা ব্যাংকের মাধ্যমে যাচাই করা যাবে। অন্নপূর্ণা যোজনা চালুর মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ মহিলার আর্থিক স্বনির্ভরতা আরও শক্তিশালী হবে বলে মনে করছে সরকার। মাসিক ৩,০০০ ভাতা পরিবারের দৈনন্দিন খরচ সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও প্রশাসনের আশা।