অন্নপূর্ণা যোজনার কাজ চলছে রাজ্যে। একাধারে ফর্ম পূরণ এবং অন্যদিকে টাকা ট্রান্সফারের কাজ চলছে।
2
10
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে, ৫০ লক্ষ মহিলাকে এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হবে যে কত সংখ্যক মহিলা প্রাপকের নাম অন্নপূর্ণা যোজনার তালিকায় নথিভুক্ত হচ্ছে।
3
10
অনলাইন এবং অফলাইন দু’ভাবেই ফর্ম পূরণ করা যাচ্ছে। অফলাইনে ফর্ম পূরণ করে এসডিও বা বিডিও আধিকারিক, এবং পুর আধিকারিকদের কাছে জমা দিতে হচ্ছে।
4
10
অনলাইনে ফর্ম পূরণ করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে অনেকটা। কারণ অন্নপূর্ণার যোজনার নামে অনেক ভুয়ো ওয়েবসাইট রয়েছে। সেখানে তথ্য দেওয়া থেকে সাবধান।
5
10
অন্নপূর্ণা যোজনার আসল পোর্টাল হল https://socialregistry.wb.gov.in/ । এখানেই আবেদনকারীকে লগ ইন করে সব তথ্য জমা দিতে হবে।
6
10
https://socialsecuritywb.com/ পোর্টালটি আসল সরকারি পোর্টাল নয়। এটি একটি থার্ড পার্টি পোর্টাল। সরকার অনুমোদিত নয়। এখানে ব্যক্তিগত তথ্য দিলে জালিয়াতির সম্ভাবনা বেড়ে যায়।
7
10
আসল এবং নকল সরকারি পোর্টালের মধ্যে পার্থক্য বুঝবেন কীভাবে? সরকারি পোর্টালে ওয়েব অ্যাড্রেস সব সময় gov.in দিয়ে শেষ হয়।
8
10
.com দিয়ে যে সকল পোর্টালের ওয়েব অ্যাড্রেস শেষ হয় সেগুলি সরকারি নয়। এই সব ওয়েবসাইটে তথ্য প্রদান করলে জালিয়াতির সম্ভাবনা থাকে।
9
10
ব্যক্তিগত তথ্য. আধার, মোবাইল নম্বর, ওটিপি অচেনা ওয়েবসাইটে দেওয়া থেকে বিরত থাকুন। সবসময় ওয়েবসাইটের ঠিকানা যাচাই করুন।